সবুর মিয়ার ব্যবসায়টি অর্থায়নের কোন নীতির অন্তর্ভুক্ত? বর্ণনা কর।
উত্তর: সবুর মিয়ার ব্যবসায়টি অর্থায়নের বৈচিত্র্যায়ণ ও ঝুঁকি বণ্টন নীতির অন্তর্ভুক্ত।এ নীতি অনুযায়ী কোনো নির্দিষ্ট খাতে সমুদয় অর্থ বিনিয়োগ করা হয় না। বরং পণ্য বা সেবা যথাসম্ভব বৈচিত্র্যপূর্ণ করা হয়। এর ফলে বিনিয়োগের সার্বিক ঝুঁকি বণ্টিত হয় এবং হ্রাস পায়। এ নীতি অনুসরণ করে কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করা যায়।উদ্দীপকে সবুর মিয়া মুদি দোকান পরিচালনা করেন। তিনি দোকানে বিভিন্ন ধরনের পণ্য বিক্রয় করেন। একাধিক পণ্যে বিনিয়োগ তার প্রতিষ্ঠানের ঝুঁকি হ্রাস করবে। কোনো কারণে একটি পণ্যের বিক্রয় কম হলে তা অন্য পণ্যের মুনাফা দ্বারা পুষিয়ে নিতে পারবেন। অর্থায়নে বৈচিত্র্যায়ণ ও ঝুঁকি বণ্টন নীতি অনুযায়ী একাধিক পণ্যে বিনিয়োগ করে ঝুঁকি হ্রাস করা হয়। সবুর মিয়া অর্থায়নের বৈচিত্র্যায়ণ ও ঝুঁকি বণ্টন নীতি অনুসরণ করেছেন।উদ্দীপকে সবুর মিয়া একজন মুদি ব্যবসায়ী। বিভিন্ন ধরনের মুদি পণ্য বিক্রয় করেন। ব্যবসায়িক ব্যয় বা পণ্য কেনার জন্য তিনি দৈনন্দিন আয় অর্থাৎ বিক্রয়লব্ধ আয় ব্যবহার করেন। এক্ষেত্রে তিনি স্বল্পমেয়াদি উৎস থেকে চলতি মূলধনের প্রয়োজন মেটান। অতএব বলা যায় যে, আজাদ সাহেব তার ব্যবসায়ের ব্যয় বা পণ্য কেনার ক্ষেত্রে অর্থায়নের উপযুক্ততার নীতি অনুসরণ করেছেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
সবুর মিয়ার ব্যবসায়টি অর্থায়নের কোন নীতির অন্তর্ভুক্ত? বর্ণনা কর।
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর