রনি ও জনির অর্থায়ন কোন শ্রেণির? ব্যাখ্যা কর।
উত্তর: রনি ও জনির অর্থায়ন হচ্ছে ব্যবসায় অর্থায়ন।অর্থায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরন হচ্ছে ব্যবসায় অর্থায়ন। মুনাফা অর্জন প্রতিটি কারবারের প্রধান উদ্দেশ্য। ব্যবসায় অর্থায়নের মাধ্যমে অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত হয়। ব্যবসায় প্রতিষ্ঠান তার তহবিল সংগ্রহ ও বিনিয়োগের জন্য যে অর্থায়ন প্রক্রিয়া ব্যবহার করে, সেটাই ব্যবসায় অর্থায়ন। ব্যবসায় প্রতিষ্ঠানগুলোকে ৩ ভাগে ভাগ করা হয়। একমালিকানা ব্যবসায়, অংশীদারি ব্যবসায় ও যৌথ মূলধনি ব্যবসায়।উদ্দীপকে রনি ও জনি লাভ-লোকসান সমবণ্টনের শর্তে চুক্তিবদ্ধ হয়ে নিজস্ব অর্থায়নে একটি পাইকারী ঔষধের দোকান চালু করেন। অল্প দিনেই তারা সফলতা লাভ করেন। তাদের ব্যবসায়টি হচ্ছে অংশীদারি কারবার। এই ব্যবসায়ে চুক্তির ভিত্তিতে গঠিত হয় ও লাভ-লোকসান চুক্তির ভিত্তিতে বণ্টন হয়। ব্যবসায়ে তহবিল সংগ্রহের উৎস মালিকের নিজস্ব মূলধন, ব্যাংক ঋণ ইত্যাদি। তাই বলা যায় যে, জনি ও রনির অর্থায়ন হচ্ছে ব্যবসায় অর্থায়ন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
রনি ও জনির অর্থায়ন কোন শ্রেণির? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর