জনাব জলিলের এতিমখানার অর্থায়নের উৎস সৌর বিদ্যুতের অর্থায়নের উৎস হতে ভিন্ন। মতামত দাও।
উত্তর: জনাব জলিলের এতিমখানার অর্থায়নের উৎস সৌর বিদ্যুতের অর্থায়নের উৎস হতে ভিন্ন।"- এ বিষয়ে আমি একমত।বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষেত্রে অর্থায়ন প্রক্রিয়া ভিন্ন হয়। যেমন- সরকারি অর্থায়নে প্রথমে ব্যয়ের পরিমাণ নির্ধারণ করে সেই অনুযায়ী তহবিল সংগ্রহ করা হয়। আবার, অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়নের মূল উদ্দেশ্য হলো অর্থের উৎস চিহ্নিতকরণ এবং তার সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানটির সেবামূলক উদ্দেশ্যকে সফল করা।উদ্দীপকে, জনপ্রতিনিধি জনাব জলিল নিজস্ব ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সহায়তায় 'মায়ের' নামে একটি এতিমখানা প্রতিষ্ঠা করেন। পাশাপাশি সাধারণ জনগণের বিদ্যুৎ সংকট রোধে সৌরবিদ্যুৎ স্থাপনের জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করেন এবং সফল হন।উদ্দীপকে এতিমখানাটি মূলত একটি অমুনাফাভোগী প্রতিষ্ঠান। এ ধরনের প্রতিষ্ঠানে বিভিন্ন অনুদানের মাধ্যমে অর্থ সংগ্রহ করা হয় এবং এতিমদের উন্নয়নের জন্য সেই অর্থ ব্যয় করা হয়। অন্যদিকে সৌরবিদ্যুৎ প্রকল্পটি সরকারি অর্থায়নের অন্তর্ভুক্ত। সরকারি অর্থায়নের ক্ষেত্রে সরকারকে দেশের সার্বিক উন্নয়নে বিভিন্ন খাতে ব্যয় করতে হয়। এই ব্যয় নির্বাহের জন্য সরকার বিভিন্ন উৎস যেমন-আয়কর, মূল্য সংযোজন কর, গিফট ট্যাক্স, আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক, সঞ্চয়পত্র প্রাইজ বন্ড, ট্রেজারি বিল ইত্যাদি উৎস থেকে অর্থ সংগ্রহ করে থাকে। অর্থাৎ, অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়নের উৎস ও সরকারি প্রতিষ্ঠানের অর্থায়নের উৎস এক নয় ভিন্ন। তাই বলা যায়, জনাব জালিলের এতিমখানার অর্থায়নের উৎস সৌর বিদ্যুতের অর্থায়নের উৎস হতে ভিন্ন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
জনাব জলিলের এতিমখানার অর্থায়নের উৎস সৌর বিদ্যুতের অর্থায়নের উৎস হতে…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর