জনাব সবুরের দৈনন্দিন আয় থেকে ব্যয় নির্বাহের সিদ্ধান্তটি পর্যালোচনা কর।
উত্তর: জনাব সবুরের দৈনন্দিন আয় থেকে ব্যয় নির্বাহের সিদ্ধান্ত অর্থায়নের উপযুক্ততার নীতি অনুসরণ করছেন।উপযুক্ততার নীতি অনুযায়ী প্রতিষ্ঠানের চলতি মূলধন স্বল্পমেয়াদি উৎস হতে এবং স্থায়ী মূলধন দীর্ঘমেয়াদি উৎস হতে সংগ্রহ করা হয়।উদ্দীপকে সবুর মিয়া একজন মুদী ব্যবসায়ী। তিনি দোকান চালানোর জন্য দৈনন্দিন আয় থেকে খরচ করেন। চালিয়ে রাখার জন্য যে নিত্যনৈমিত্তিক অর্থের প্রয়োজন হয় তাই চলতি মূলধন। চলতি মূলধনের পরিমাণ কম হয় বলে এর প্রাপ্যও কম হয়, ফলে এটি স্বল্পমেয়াদি উৎস হতে সংগ্রহ করা ভালো। কারণ দীর্ঘমেয়াদি উৎস থেকে তহবিল সংগ্রহ করা হলে ঋণদাতা প্রতিষ্ঠানকে অধিক হারে সুদ প্রদান করতে হয় যা উপার্জিত আয় হতে পরিশোধ করা অসম্ভব হয়ে যায়। তাই, বিক্রয়লব্ধ অর্থ দিয়ে চলতি মূলধন ব্যবস্থাপনা করা উত্তম। তাই বলা যায়, জনাব সবুরের দৈনন্দিন আয় থেকে ব্যয় নির্বাহের সিদ্ধান্তে অর্থায়নের উপযুক্ততার নীতির প্রয়োগ যুক্তিযুক্ত।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
জনাব সবুরের দৈনন্দিন আয় থেকে ব্যয় নির্বাহের সিদ্ধান্তটি পর্যালোচনা কর।
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর