শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের জলিলের প্রতিষ্ঠানটি অর্থায়নের কোন শ্রেণির অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে জলিলের প্রতিষ্ঠানটির অর্থায়নের ধরনটি হলো অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন।অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থের উৎস চিহ্নিতকরণ এবং উদ্দেশ্য অর্জনে এর যথাযোগ্য ব্যবহার নিশ্চিত করাই অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়নের মূল উদ্দেশ্য। এ ধরনের প্রতিষ্ঠান অমুনাফাভোগী হয়। বিভিন্ন অনুদানের মাধ্যমে এ ধরনের প্রতিষ্ঠানের অর্থায়ন হয়ে থাকে। জলিল নিজস্ব ও এলাকার গণ্য মান্য ব্যক্তিবর্গের সহায়তায় 'মায়ের' নামে একটি এতিমখানা প্রতিষ্ঠা করেন। 'মায়ের' মতো সমাজে এমন কিছু প্রতিষ্ঠান বা সংস্থা থাকে, যা মানবকল্যাণে বা দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের সেবায় নিয়োজিত থাকে। এ ধরনের প্রতিষ্ঠান পরিচালনার জন্য অর্থ বা অর্থ সমতুল্য পণ্য বা সেবার প্রয়োজন আছে। এক্ষেত্রে অর্থায়ন যে ভূমিকা রাখে তা হচ্ছে, অর্থ ও অর্থ সমতুল্য সম্পদ সংগ্রহের উৎস চিহ্নিতকরণ এবং তার সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানটির সেবামূলক উদ্দেশ্যকে সফল করে।উদ্দীপকের 'মায়ের' সংগঠনটি একটি এতিমখানা যা মুনাফাভিত্তিক সংগঠন নয় তবে এর জন্য অর্থের প্রয়োজন আছে। এক্ষেত্রে প্রতিষ্ঠানটি অর্থায়ন প্রক্রিয়ায় বিভিন্ন অনুদানের মাধ্যমে অর্থ সংগ্রহ করে সংগৃহীত অর্থ দ্বারা এতিম শিশুদের থাকা, খাওয়া, শিক্ষা ও বিভিন্ন উন্নয়নের ব্যবস্থা করে। তাই বলা যায়, উদ্দীপকে জলিলের প্রতিষ্ঠানটির অর্থায়নের ধরনটি হলো অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন।

SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল

উদ্দীপকের জলিলের প্রতিষ্ঠানটি অর্থায়নের কোন শ্রেণির অন্তর্ভুক্ত? ব্…

উদ্দীপক

জন প্রতিনিধি জনাব জলিল নিজস্ব ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সহায়তায় মায়ের নামে এতিমখানা প্রতিষ্ঠা করেন। পাশাপাশি সাধারণ জনগণের বিদ্যুৎ সংকট রোধে সৌরবিদ্যুৎ স্থাপনের জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করেন এবং সফল হন।

Comilla · 2023

উত্তর

অর্থায়ন হলো তহবিল সংগ্রহ ও ব্যবহার সংক্রান্ত প্রক্রিয়া।

উত্তর

বিনিয়োগ সিদ্ধান্তের অপর নাম ব্যয় সিদ্ধান্ত। একজন আর্থিক ব্যবস্থাপককে সাধারণত দুই ধরনের সিদ্ধান্ত নিতে হয়। তার মধ্যে ব্যয় সিদ্ধান্ত একটি। কোনো খাতে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেওয়াকেই ব্যয় সিদ্ধান্ত বলে। যেমন- যেকোনো ব্যবসায় প্রতিষ্ঠান যদি তাদের কার্যক্রম অব্যাহত রাখার জন্য একটি মেশিন কেনার সিদ্ধান্ত নেয় তাহলে সেটি ব্যয় সিদ্ধান্ত বা বিনিয়োগ সিদ্ধান্ত।

উত্তর

উদ্দীপকে জলিলের প্রতিষ্ঠানটির অর্থায়নের ধরনটি হলো অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন।অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থের উৎস চিহ্নিতকরণ এবং উদ্দেশ্য অর্জনে এর যথাযোগ্য ব্যবহার নিশ্চিত করাই অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়নের মূল উদ্দেশ্য। এ ধরনের প্রতিষ্ঠান অমুনাফাভোগী হয়। বিভিন্ন অনুদানের মাধ্যমে এ ধরনের প্রতিষ্ঠানের অর্থায়ন হয়ে থাকে। জলিল নিজস্ব ও এলাকার গণ্য মান্য ব্যক্তিবর্গের সহায়তায় 'মায়ের' নামে একটি এতিমখানা প্রতিষ্ঠা করেন। 'মায়ের' মতো সমাজে এমন কিছু প্রতিষ্ঠান বা সংস্থা থাকে, যা মানবকল্যাণে বা দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের সেবায় নিয়োজিত থাকে। এ ধরনের প্রতিষ্ঠান পরিচালনার জন্য অর্থ বা অর্থ সমতুল্য পণ্য বা সেবার প্রয়োজন আছে। এক্ষেত্রে অর্থায়ন যে ভূমিকা রাখে তা হচ্ছে, অর্থ ও অর্থ সমতুল্য সম্পদ সংগ্রহের উৎস চিহ্নিতকরণ এবং তার সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানটির সেবামূলক উদ্দেশ্যকে সফল করে।উদ্দীপকের 'মায়ের' সংগঠনটি একটি এতিমখানা যা মুনাফাভিত্তিক সংগঠন নয় তবে এর জন্য অর্থের প্রয়োজন আছে। এক্ষেত্রে প্রতিষ্ঠানটি অর্থায়ন প্রক্রিয়ায় বিভিন্ন অনুদানের মাধ্যমে অর্থ সংগ্রহ করে সংগৃহীত অর্থ দ্বারা এতিম শিশুদের থাকা, খাওয়া, শিক্ষা ও বিভিন্ন উন্নয়নের ব্যবস্থা করে। তাই বলা যায়, উদ্দীপকে জলিলের প্রতিষ্ঠানটির অর্থায়নের ধরনটি হলো অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন।

উত্তর

জনাব জলিলের এতিমখানার অর্থায়নের উৎস সৌর বিদ্যুতের অর্থায়নের উৎস হতে ভিন্ন।"- এ বিষয়ে আমি একমত।বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষেত্রে অর্থায়ন প্রক্রিয়া ভিন্ন হয়। যেমন- সরকারি অর্থায়নে প্রথমে ব্যয়ের পরিমাণ নির্ধারণ করে সেই অনুযায়ী তহবিল সংগ্রহ করা হয়। আবার, অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়নের মূল উদ্দেশ্য হলো অর্থের উৎস চিহ্নিতকরণ এবং তার সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানটির সেবামূলক উদ্দেশ্যকে সফল করা।উদ্দীপকে, জনপ্রতিনিধি জনাব জলিল নিজস্ব ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সহায়তায় 'মায়ের' নামে একটি এতিমখানা প্রতিষ্ঠা করেন। পাশাপাশি সাধারণ জনগণের বিদ্যুৎ সংকট রোধে সৌরবিদ্যুৎ স্থাপনের জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করেন এবং সফল হন।উদ্দীপকে এতিমখানাটি মূলত একটি অমুনাফাভোগী প্রতিষ্ঠান। এ ধরনের প্রতিষ্ঠানে বিভিন্ন অনুদানের মাধ্যমে অর্থ সংগ্রহ করা হয় এবং এতিমদের উন্নয়নের জন্য সেই অর্থ ব্যয় করা হয়। অন্যদিকে সৌরবিদ্যুৎ প্রকল্পটি সরকারি অর্থায়নের অন্তর্ভুক্ত। সরকারি অর্থায়নের ক্ষেত্রে সরকারকে দেশের সার্বিক উন্নয়নে বিভিন্ন খাতে ব্যয় করতে হয়। এই ব্যয় নির্বাহের জন্য সরকার বিভিন্ন উৎস যেমন-আয়কর, মূল্য সংযোজন কর, গিফট ট্যাক্স, আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক, সঞ্চয়পত্র প্রাইজ বন্ড, ট্রেজারি বিল ইত্যাদি উৎস থেকে অর্থ সংগ্রহ করে থাকে। অর্থাৎ, অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়নের উৎস ও সরকারি প্রতিষ্ঠানের অর্থায়নের উৎস এক নয় ভিন্ন। তাই বলা যায়, জনাব জালিলের এতিমখানার অর্থায়নের উৎস সৌর বিদ্যুতের অর্থায়নের উৎস হতে ভিন্ন।
SSCফিন্যান্স ও ব্যাংকিং
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব সোহাগ উদ্বৃত্ত অর্থ ব্যাংক হিসাবে জমা রাখেন। একটি সুপারশপে কেনাকাটা শেষে তিনি একটি বিশেষ কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধ করেন। কার্ডের বিপরীতে তার ব্যাংক হিসাবে কোনো টাকা জমা ছিল না।

Mymensingh · 2023

মেয়াদি আমানতের সর্বনিম্ন মেয়াদ কত?
ডিপিএস (DPS) কী? ব্যাখ্যা কর।
জনাব সোহাগের ব্যবহৃত কার্ডটির ধরন বর্ণনা কর।
গ্রাহক হিসেবে জনাব সোহাগের ক্ষেত্রে ব্যাংক আমানতের গুরুত্ব বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব কামাল চালের ব্যবসায় করেন। তিনি ব্যাংকে একটি হিসাব খোলেন যার মাধ্যমে তিনি ঋণ সুবিধার পাশাপাশি ইলেকট্রনিক ব্যাংকিং সেবা নিতে পারেন। ব্যাংকটি কেন্দ্রীয় ব্যাংকের অধীনস্ত একটি ব্যাংক।

Mymensingh · 2023

ব্যাংকিং ব্যবসায়ের তহবিলের মূল উৎস কী?
ইন্টারনেট ব্যাংকিং কী? ব্যাখ্যা কর।
জনাব কামাল ব্যাংকে যে হিসাব খুলেছেন তার ধরন বর্ণনা কর।
গ্রাহক হিসাবে জনাব কামালের ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে বিবেচ্য বিষয় মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ভোগ্যপণ্যের পাইকার জনাব নজরুল শহরের অনেকগুলো সুপারশপে পণ্য সরবরাহ করেন। দৈনন্দিন লেনদেনের সুবিধার্থে তিনি তার পাশের 'ক' নামক একটি ব্যাংকে হিসাব খোলেন। হিসাবের বিপরীতে উক্ত ব্যাংকটি তাকে ইলেকট্রনিক কার্ড প্রদান করেন। অনেক সময় তিনি মোবাইলের মাধ্যমেও লেনদেন সম্পন্ন করেন। ব্যবসায়িক কাজে অর্থের প্রয়োজন হলে তিনি উক্ত ব্যাংক থেকে ঋণ নেন। পণ্য সংগ্রহের জন্য দিনাজপুর গেলে উক্ত ব্যাংকের একটি শাখা থেকে টাকা উত্তোলন করে মূল্য পরিশোধ করেন।

Dinajpur · 2023

প্রত্যয়পত্র কী?
ব্যাংক কীভাবে গ্রাহকের জীবনযাত্রার মান উন্নয়ন করে? ব্যাখ্যা কর।
জনাব নজরুলের 'ক' ব্যাংকে কোন ধরনের হিসাব আছে? ব্যাখ্যা কর।
জনাব নজরুলের 'ক' ব্যাংকে হিসাব খোলার যৌক্তিকতা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব শিবলি সাদিক সিলেটে বসবাস করেন। তাঁর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছেলেকে তিনি চট্টগ্রামে আধুনিক ব্যাংকিং ব্যবস্থায় টাকা পাঠান। তাঁর ছেলে মেশিনের মাধ্যমে টাকা উত্তোলন করে। ফলে সময় এর অপচয় হয় না। জনাব শিবলি সাদিক তাঁর ছেলেকে চট্টগ্রামে দেখতে গেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাঁর হিসাবে টাকা না থাকলেও বিশেষ কার্ডের মাধ্যমে হাসপাতালের বিল পরিশোধ করেন।

Dinajpur · 2023

তালিকাভুক্ত ব্যাংক কী?
ইন্টানেট ব্যাংকিং বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
জনাব শিবলি সাদিক এর ছেলে ব্যাংকের কোন সেবা গ্রহণ করে? ব্যাখ্যা কর।
জনাব শিবলি সাদিক ও তাঁর ছেলের ব্যবহৃত কার্ড দুটির মধ্যে কোন ধরনের পার্থক্য বিদ্যমান? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রত্না ফুডস এন্ড বেভারেজ কোং লি. এর ব্যবস্থাপক ব্যবসায়িক লেনদেন সম্পাদনের জন্য একটি হিসাব খুলতে চাইলে ব্যাংক তাদেরকে একটি ফরম পূরণসহ বেশ কিছু কাগজ পত্রাদি সংযুক্ত করতে বলেন। এছাড়া কোম্পানিটি কিছুদিন পর ঐ ব্যাংক থেকে একটি ইলেকট্রনিক কার্ড গ্রহণ করেন যার মাধ্যমে দেশের বিভিন্নস্থান থেকে বাকিতে মালামাল ক্রয় করা যায়।

Sylhet · 2023

মোবাইল ব্যাংকিং কী?
ইসলামী ব্যাংকিং ব্যবস্থার 'ইজারা' সেবা ব্যাখ্যা কর।
রত্না ফুডস এন্ড বেভারেজ কোং লি. কে হিসাব খোলার জন্য কোন কোন গুরুত্বপূর্ণ কাগজপত্রের কপিসংযুক্ত করা প্রয়োজন? ব্যাখ্যা কর।
রত্না ফুডস এন্ড বেভারেজ কোং লি. এর জন্য উদ্দীপকের ইলেকট্রনিক সেবাটি গ্রহণের ক্ষেত্রে ব্যাংকে হিসাব থাকার বাধ্যবাধকতা নেই- তুমি কি এর সাথে একমত? যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

খুচরা যন্ত্রাংশ বিক্রেতা জনাব আলমগীর ক্রেতা জনাব শাহীনের নিকট থেকে ৩০ জানুয়ারি ২০২১ তারিখে পরিশোধযোগ্য ৫,০০০ টাকার একটি বিল পান। এমতাবস্থায় জনাব আলমগীর অর্থের প্রয়োজনে ২৫ নভেম্বর ২০২১ বিলটিকে 'QQ^{\prime} ব্যাংকে বিক্রি করে ৪,৮৭৫ টাকা পান। আবার জনাব সিকদার তার ব্যবসায়িক লেনদেন নিষ্পত্তির জন্য ব্যাংকে ১,০০০ টাকা জমা দিয়ে এমন একটি হিসাব খোলেন যেখান থেকে সপ্তাহে দুবারের বেশি অর্থ উত্তোলন করতে পারবেন না। সম্পত্তি তার হিসাবে রক্ষিত ৫০,০০০ টাকার অতিরিক্ত উঠানোর প্রয়োজন হলে ব্যাংক কর্মকর্তা তাকে অন্য একটি হিসাব খোলার পরামর্শ দেন। যেখান থেকে তিনি জমাকৃত অর্থের অতিরিক্ত অর্থ উঠানোর সুবিধা পাবেন।

Sylhet · 2023

সংরক্ষিত তহবিল কী?
বাণিজ্যিক ব্যাংক কীভাবে ঋণ আমানত সৃষ্টি করে? ব্যাখ্যা কর।
জনাব আলমগীরের ক্ষেত্রে 'QQ^{\prime} ব্যাংকের কাজটি বাণিজ্যিক ব্যাংকের কোন প্রধান কার্যাবলিকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
জনাব সিকদারের ক্ষেত্রে ব্যাংক কর্মকর্তার পরামর্শের যৌক্তিকতা মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

আরো প্রশ্ন দেখো

গ্রাহক হিসেবে জনাব সোহাগের ক্ষেত্রে ব্যাংক আমানতের গুরুত্ব বিশ্লেষণ কর।জনাব সোহাগের ব্যবহৃত কার্ডটির ধরন বর্ণনা কর।গ্রাহক হিসাবে জনাব কামালের ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে বিবেচ্য বিষয় মূল্যায়ন কর।জনাব কামাল ব্যাংকে যে হিসাব খুলেছেন তার ধরন বর্ণনা কর।জনাব নজরুলের 'ক' ব্যাংকে হিসাব খোলার যৌক্তিকতা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।জনাব নজরুলের 'ক' ব্যাংকে কোন ধরনের হিসাব আছে? ব্যাখ্যা কর।জনাব শিবলি সাদিক ও তাঁর ছেলের ব্যবহৃত কার্ড দুটির মধ্যে কোন ধরনের পার্থক্য বিদ্যজনাব শিবলি সাদিক এর ছেলে ব্যাংকের কোন সেবা গ্রহণ করে? ব্যাখ্যা কর।রত্না ফুডস এন্ড বেভারেজ কোং লি. এর জন্য উদ্দীপকের ইলেকট্রনিক সেবাটি গ্রহণের ক্ষেরত্না ফুডস এন্ড বেভারেজ কোং লি. কে হিসাব খোলার জন্য কোন কোন গুরুত্বপূর্ণ কাগজপত্জনাব সিকদারের ক্ষেত্রে ব্যাংক কর্মকর্তার পরামর্শের যৌক্তিকতা মূল্যায়ন কর।জনাব আলমগীরের ক্ষেত্রে 'Q [গণিত] ব্যাংকের কাজটি বাণিজ্যিক ব্যাংকের কোন প্রধান কা

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

উদ্দীপকের জলিলের প্রতিষ্ঠানটি অর্থায়নের কোন শ্রেণির অন্তর্ভুক্ত? ব্… | Prosthuti