জনাব সোহানা কোম্পানিতে কোন ধরনের দায়িত্ব পালন করছেন? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে জনাব সোহানা কোম্পানিতে আর্থিক ব্যবস্থাপক হিসেবে অর্থায়ন ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছেন।প্রতিষ্ঠানের অর্থায়ন ব্যবস্থাপনার সাথে জড়িত ব্যক্তি আর্থিক ব্যবস্থাপক হিসেবে গণ্য হয়। আর্থিক ব্যবস্থাপক কাঙ্ক্ষিত উৎস থেকে প্রয়োজনীয় তহবিল সংস্থান করেন। একই সাথে লাভজনক খাতে বিনিয়োগের মাধ্যমে অধিক মুনাফা অর্জনে সহায়তা করে।উদ্দীপকে জনাব সোহানা তার কোম্পানিতে হঠাৎ অর্থের প্রয়োজন হলে ব্যাংক জমাতিরিক্ত অর্থ উত্তোলন করেন। উৎপাদকের নিকট থেকে পণ্য ক্রয়ের উদ্দেশ্যে অগ্রিম অর্থ প্রদান করেন। অনেক সময় তাকে ব্যাংক ঋণের অর্থ ফেরত দেওয়ার জন্য অর্থ জোগাড় করতে হয়। অর্থাৎ জনাব সোহানা অর্থব্যবস্থাপনায় দায়িত্ব পালন করছেন।তহবিল সংগ্রহ ও এর সুষ্ঠু ব্যবহারসংক্রান্ত প্রক্রিয়াই হলো অর্থায়ন। আর ব্যবসায়ের উদ্দেশ্যে এ ধরনের প্রক্রিয়া অনুসরণ করা হলে তা হয় ব্যবসায় অর্থায়ন। যে ব্যক্তি এ ধরনের ব্যবস্থাপনায় জড়িত তিনি হলেন আর্থিক ব্যবস্থাপক। উদ্দীপকে জনাব সোহানা ব্যবসায় সুষ্ঠুভাবে পরিচালনার উদ্দেশ্যে বিভিন্ন খাত থেকে অর্থ সংগ্রহ করছেন। একই সাথে অর্থের যথাযথ ব্যবহারও করছেন। তাই বৈশিষ্ট্য বিবেচনায় বলা যায়, জনাব সোহানা কোম্পানিতে আর্থিক ব্যবস্থাপক হিসেবে অর্থায়ন ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করছেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
জনাব সোহানা কোম্পানিতে কোন ধরনের দায়িত্ব পালন করছেন? বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর