জনাব শফির ব্যবসায়ে অর্থায়নের বিশেষ একটি নীতির প্রয়োগের যৌক্তিকতা মূল্যায়ন করো।
উত্তর: জনাব শফির ব্যবসায়ে অর্থায়নের তারল্য ও মুনাফা নীতির প্রয়োগ ঘটেছে। এ নীতি অনুযায়ী কোনো প্রতিষ্ঠান দৈনন্দিন ব্যয় নির্বাহের জন্য কাম্য পরিমাণ নগদ অর্থ সংরক্ষণ করে। নগদ অর্থ বেশি সংরক্ষণ করলে বিনিয়োগ থেকে প্রতিষ্ঠানের আয় কমে যায়। আবার, নগদ অর্থ কম সংরক্ষণ করলে দৈনন্দিন খরচ মেটাতে সমস্যায় পড়তে হয়। উদ্দীপকে জনাব শফি জমি বিক্রয় করে মুরগির খামার শুরু করেন। তার খামারে ১০ জন মহিলা কাজ করায় তিনি মুনাফা অর্জনে সক্ষম হন। তিনি খাবার ক্রয় ও শ্রমিকের মজুরি বাবদ প্রয়োজনীয় অর্থ প্রদান করেন। বাকি অর্থ এমনভাবে ব্যাংকে বিনিয়োগ করেন যাতে ব্যবসায়ের প্রয়োজনে নগদ অর্থের ঘাটতি না হয়। ব্যবসায় প্রতিষ্ঠান বিক্রয়ের একটি অংশ বিনিয়োগ করে মুনাফা অর্জন করে। তবে বিনিয়োগের পূর্বে জনাব শফি কাম্য পরিমাণ নগদ অর্থ সংরক্ষণ করেন। ফলে খাবার ক্রয়, শ্রমিকের মজুরি ইত্যাদি দৈনন্দিন খরচ মেটাতে সমস্যায় পড়েন না। প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিচালনা ও বাধাগ্রস্ত হচ্ছে না।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
জনাব শফির ব্যবসায়ে অর্থায়নের বিশেষ একটি নীতির প্রয়োগের যৌক্তিকতা মূ…
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর