তুমি কি মনে কর, সাকি সাহেব “তারল্য বনাম মুনাফা” নীতি অনুসরণ করেছেন? তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকে জনাব সাকি সাহেব “তারল্য বনাম মুনাফা” নীতি অনুসরণ করেননি।তারল্য ও মুনাফার মধ্য উপযুক্ত ভারসাম্য বজায় রাখার নীতি হচ্ছে তারল্য বানাম মুনাফা নীতি। ব্যবসায় তারল্য ও মুনাফা মধ্যে ভারসাম্য বজায় রেখে আর্থিক ব্যবস্থাপনা করতে হয়।“তারল্য বনাম মুনাফা” নীতি অনুযায়ী নগদ অর্থ (তারল্য) ও বিনিয়োগের (মুনাফা) মধ্য সমন্বয় করা হয়। হাতে নগদ অর্থ বেশি রাখলে মুনাফা কমে যায়। অন্যদিকে অতিরিক্ত অর্থ বিনিয়োগ করলে ব্যবসায় তারল্য ঘাটতি দেখা দেয়।উদ্দীপকে জনাব সাকি তিনি ব্যবসায়ের প্রতিদিনের বিক্রয়লব্ধ অর্থ বেশির ভাগ দ্বারা পুনরায় পণ্য ক্রয় করেন। তিনি তার ব্যবসায়ের তারল্য ও মুনাফার সমন্বয় করতে পারেনি। নগদ অর্থ ও বিনিয়োগের মধ্যে ভারসাম্য বজায় রেখে, ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা করতে হয়। তিনি বিক্রয়ের বেশিরভাগ অর্থ দ্বারা পণ্য ক্রয় করেন, অর্থাৎ বিনিয়োগ। যার ফলে তার ব্যবসায়ে তারল্য (নগদ অর্থ) ঘাটতি হবে, যার ফলে সে পরিচালন ব্যয়, অর্থাৎ দৈনন্দিন খরচ ব্যয় করতে পারবেন না। তিনি মুনাফার আশায় বেশিরভাগ অর্থ বিনিয়োগ করেন। এতে তার ব্যবসায়ে তারল্য ঘাটতি দেখা দেবে।তাই বলা যায়, তিনি “তারল্য বনাম মুনাফা” নীতি অনুসরণ করেনি।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
তুমি কি মনে কর, সাকি সাহেব “তারল্য বনাম মুনাফা” নীতি অনুসরণ করেছেন?…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর