Fresh Bank থেকে ঋণ গ্রহণ জনাব রবির কোন ধরনের অর্থায়ন সিদ্ধান্ত? বর্ণনা কর।
উত্তর: Fresh Bank থেকে ঋণ গ্রহণ জনাব রবির জন্য দীর্ঘমেয়াদি আয় বা অর্থায়ন সিদ্ধান্ত।আয় বা অর্থায়ন সিদ্ধান্ত বলতে মূলত তহবিল সংগ্রহ প্রক্রিয়াকে বোঝায়। অর্থায়ন সিদ্ধান্তের আওতায় তহবিল সংগ্রহের ভিন্ন উৎস নির্বাচন এবং এসব উৎসের সুবিধা-অসুবিধা বিশ্লেষণ করে অর্থায়ন সংক্রান্ত পরিকল্পনা গ্রহণ করা হয়। সাধারণত চলতি ব্যয় নির্বাহের জন্য স্বল্পমেয়াদি উৎস থেকে আর স্থায়ী ব্যয় নির্বাহের জন্য দীর্ঘমেয়াদি উৎস থেকে অর্থ সংগ্রহ করা হয়।উদ্দীপকে জনাব রবি একটি বহুজাতিক কোম্পানির আর্থিক ব্যবস্থাপক। উক্ত কোম্পানি নতুন কারখানা স্থাপনের জন্য Fresh Bank থেকে দীর্ঘমেয়াদি ঋণ গ্রহণ করে। যা হচ্ছে অর্থায়ন সিদ্ধান্তের দীর্ঘমেয়াদি উৎস থেকে সংগ্রহিত তহবিল। ব্যাংক ঋণ গ্রহণের ফলে তিনি সম্ভব্য সুবিধা-অসুবিধা বিশ্লেষণ করেছেন। একজন ব্যবস্থাপক অবশ্যই আয় সিদ্ধান্ত অনুযায়ী তহবিল সংগ্রহ করেন।অতএব, বলা যায় যে, জনাব রবির সিদ্ধান্ত হচ্ছে দীর্ঘমেয়াদি অর্থায়ন সিদ্ধান্ত।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
Fresh Bank থেকে ঋণ গ্রহণ জনাব রবির কোন ধরনের অর্থায়ন সিদ্ধান্ত? বর্…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর