"জনাব মানিকের ব্যর্থতাই সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে দেয়।”- উক্তিটি মূল্যায়ন করো।
উত্তর: "জনাব মানিকের ব্যর্থতাই সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে দেয়”-উক্তিটি যথার্থ।বর্তমান প্রতিযোগিতামূলক মুক্তবাজার অর্থব্যবস্থায় মুনাফা অর্জনের জন্য প্রতিটি ব্যবসায় প্রতিষ্ঠানকে বিশেষ গুরুত্বের সাথে অর্থায়ন পরিকল্পনা করতে হয়। সুচিন্তিত অর্থায়ন পরিকল্পনা ব্যবসায়ের ঝুঁকি হ্রাস করে এবং মুনাফা বৃদ্ধি করে।উদ্দীপকের জনাব মানিক একজন ব্যবসায়ী। তিনি সুচিন্তিত ও সুদক্ষ ব্যবস্থাপনার সিদ্ধান্তে তহবিল সংগ্রহ ও ব্যবহার করে একটি পণ্যের ওপর নির্ভর না করে বিভিন্ন পণ্যের মাধ্যমে ব্যবসায় করছেন। ফলে তার ব্যবসায়ের ঝুঁকি বণ্টন হয়েছে এবং তিনি কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে সক্ষম হয়েছেন। কারণ একাধিক পণ্যের ব্যবসায়ে বিনিয়োগ করার ফলে ঝুঁকি বণ্টিত হয় এবং সেই সাথে বিনিয়োগকারীর কাঙ্ক্ষিত মুনাফাও অর্জিত হয়।জনাব মানিক ব্যবসায়ে সফল হওয়ার ক্ষেত্রে তার ব্যর্থতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ব্যর্থ হওয়ার কারণে তিনি অর্থায়ন বিষয়ক জ্ঞান প্রয়োগ করে পরিকল্পিতভাবে অর্থসংস্থান করেছেন। পাশাপাশি বিনিয়োগ খাতের ভবিষ্যৎ আয়-ব্যয়ের সম্ভাব্যতা বিশ্লেষণ করে তিনি একাধিক পণ্যের ব্যবসায়ে বিনিয়োগ করেছেন। যার ফলে ব্যবসায়ের ঝুঁকি হ্রাস করে কাঙ্ক্ষিত মুনাফা অর্জনে তিনি সক্ষম হন।অতএব বলা যায়, জনাব মানিকের ব্যার্থতাই সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে দেয়।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
"জনাব মানিকের ব্যর্থতাই সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে দেয়।”- উক্তিটি ম…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর