জনাব আহসান উল্লাহ্ অর্থায়নের কোন নীতিটি অনুসরণ করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব আহসান উল্লাহ অর্থায়নের বৈচিত্র্যায়ণ ও ঝুঁকি বণ্টনের নীতিটি অনুসরণ করেছেন।এ নীতি অনুযায়ী ব্যবসায়িক পণ্যে বৈচিত্র্য আনা হয়। এক ধরনের পণ্য নিয়ে ব্যবসায় করে সাফল্য অর্জন করা কঠিন। তাই, একাধিক ও বৈচিত্র্যপূর্ণ পণ্য নিয়ে ব্যবসায় সাজানো হয়। এর উদ্দেশ্য হলো ঝুঁকি বণ্টন ও বেশি মুনাফা অর্জন করা।-উদ্দীপকে জনাব আহসান উল্লাহ একজন মুদি ব্যবসায়ী। সম্প্রতি তিনি তার ব্যাংকে জমাকৃত ১০ লক্ষ টাকা দিয়ে শেয়ার ব্যবসায় শুরু করেন। এক্ষেত্রে তিনি অর্থায়নের বৈচিত্র্যায়ণের নীতি অনুসরণ করেছেন। দেশের অর্থনৈতিক অবস্থা সবসময় একরকম থাকে না তাই, মুদি দ্রব্যাদির বিক্রি সারা বছর সমান থাকে না। তাই মুনাফা কম বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে তিনি মুদি ব্যবসায়ের পাশাপাশি শেয়ার ব্যবসায় শুরু করেন যাতে মুদি পন্যের বিক্রয় কমে গেলেও শেয়ার বিক্রয় হতে প্রাপ্ত মুনাফা দ্বারা তিনি সেই ক্ষতি পুষিয়ে নিতে পারেন। এর ফলে তার ব্যবসায়ের ঝুঁকি বণ্টিত হবে এবং অধিক মুনাফা অর্জন সম্ভব হবে। তাই বলা যায়, জনাব আহসান উল্লাহ অর্থায়নের বৈচিত্র্যায়ণ ও ঝুঁকি বণ্টনের নীতি অনুসরণ করেছেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
জনাব আহসান উল্লাহ্ অর্থায়নের কোন নীতিটি অনুসরণ করেছেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর