"উদ্দীপকে কম্পিউটার বিক্রেতার অর্থায়ন জনাব শফির অর্থায়ন হতে ভিন্ন।”- উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে কম্পিউটার বিক্রেতার অর্থায়ন হচ্ছে আন্তর্জাতিক অর্থায়ন ও জনাব শফির অর্থায়ন হচ্ছে পারিবারিক অর্থায়ন। তাই দুটি অর্থায়ন প্রক্রিয়া সম্পূর্ণ ভিন্ন।অর্থায়নের গুরুত্বপূর্ণ ধরন হচ্ছে আন্তর্জাতিক অর্থায়ন। ব্যবসায় প্রতিষ্ঠান তার তহবিল সংগ্রহ ও বিনিয়োগের জন্য যে অর্থায়ন প্রক্রিয়া ব্যবহার করে, সেটাই ব্যবসায় অর্থায়ন। অপরদিকে পরিবারের আয় কীভাবে ব্যয় করলে পরিবারের সকল সদস্যদের মঙ্গল হবে, তা নির্ধারণ করা হচ্ছে পারিবারিক অর্থায়ন। পারিবারিক অর্থায়নের উদ্দেশ্য পরিবারের সদস্যদের মঙ্গল করা।উদ্দীপকে জনাব শফি যে তার ছেলের কম্পিউটার ক্রয়ের জন্য তার বন্ধুর নিকট থেকে ঋণ নেয়, যা পারিবারিক অর্থায়ন। অপরদিকে কম্পিউটার বিক্রেতা যে ব্যবসায়ে কম্পিউটার ও আনুষঙ্গিক যন্ত্রপাতি আমদানি করে, যা হচ্ছে আন্তর্জাতিক অর্থায়ন। এই দুটি অর্থায়ন সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। কেননা আন্তর্জাতিক অর্থায়নে তহবিল সংগ্রহণ করা হয় নিজস্ব মূলধন ও বহিস্থ উৎস থেকে। অপরদিকে পারিবারিক অর্থায়নে তহবিল সংগ্রহ করা হয় নিজস্ব আয় ও ঘাটতি হলে বন্ধু, আত্মীয়, পরিচিত ব্যক্তিদের থেকে তা সংগ্রহ করা হয়, ব্যবসায় অর্থায়নের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন ও তহবিলের বাহ্যিক উৎস হচ্ছে ঋণ। আবার পারিবারিক অর্থায়নের প্রক্রিয়া ভিন্ন ও উদ্দেশ্য।তাই বলা যায় যে, কম্পিউটার বিক্রেতার অর্থায়ন ও জনাব শফির অর্থায়ন হতে ভিন্ন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
"উদ্দীপকে কম্পিউটার বিক্রেতার অর্থায়ন জনাব শফির অর্থায়ন হতে ভিন্ন।”…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর