জনাব শফি সাহেবের বন্ধুর নিকট থেকে ধার নিয়ে কম্পিউটার ক্রয় কোন ধরনের অর্থায়ন? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব শফি সাহেবের বন্ধুর নিকট থেকে ধার নিয়ে কম্পিউটার ক্রয় করা হচ্ছে পারিবারিক অর্থায়ন।পারিবারিক অর্থায়ন হলো পরিবারের আয়ের উৎস ও পরিমাণ নির্ধারণ করে সেই আয় কীভাবে ব্যয় করলে পরিবারের সদস্যদের সর্বাঙ্গীন মঙ্গল হয়, তা নির্ধারণ করার একটি প্রক্রিয়া। এক্ষেত্রে পরিবারের অসংখ্য ব্যয়ের মধ্য অগ্রাধিকারের ভিত্তিতে অধিক গুরুত্বপূর্ণ ব্যয়গুলো পূরণ করা হয়। যদি ঘাটতি থাকে তাহলে তা বিভিন্ন আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব থেকে ঋণ বা ধার হিসেবে নেওয়া হয়।উদ্দীপকে জনাব শফি তার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছেলের জন্য তার বন্ধুর নিকট থেকে ধার নিয়ে একটি কম্পিউটার ক্রয় করেন। তার অর্থায়ন প্রক্রিয়ায় ঘাটতি হওয়াতে যে বন্ধুর থেকে ঋণ নেয়। সেহেতু পারিবারিক অর্থায়নের মূল উদ্দেশ্য পরিবারের সকলের মঙ্গল করা।তাই বলা যায়, শফি তিনি কম্পিউটার ক্রয়ে বন্ধুর থেকে ধার নেওয়া হচ্ছে পারিবারিক অর্থায়ন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
জনাব শফি সাহেবের বন্ধুর নিকট থেকে ধার নিয়ে কম্পিউটার ক্রয় কোন ধরনের…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর