জনাব শওকত আলী ব্যবসায় অর্থায়নের যে নীতির প্রতিফলন ঘটাতে চাচ্ছেন তার যৌক্তিকতা মূল্যায়ন কর।
উত্তর: যজনাব শওকত আলী ব্যবসায় অর্থায়নের উপযুক্ততার নীতির প্রতিফলন ঘটাতে চাচ্ছেন যা যৌক্তিক বলে আমি মনে করি।উপযুক্ততার নীতি অনুযায়ী প্রতিষ্ঠানের চলতি মূলধন স্বল্পমেয়াদী উৎস হতে এবং স্থায়ী মূলধন দীর্ঘমেয়াদি উৎস হতে সংগ্রহ করা হয়।উদ্দীপকে জনাব শওকত আলী একজন মুদি ব্যবসায়ী। তিনি গ্রীষ্মকালে আইসক্রিম, ঠান্ডা পানীয় ছাড়াও বিভিন্ন ফ্রোজেন আইটেমের চাহিদার কথা চিন্তা করে একটি ফ্রিজ ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করেন। ফ্রিজ ক্রয়ের জন্য তিনি ব্যাংক থেকে ৭ বছর মেয়াদি ঋণ নিতে চাচ্ছেন এছাড়া আইসক্রিম, ঠান্ডা পানীয় ইত্যাদি তিনি পণ্য বিক্রয়লব্ধ অর্থ দ্বারা ক্রয়ের ব্যবস্থা করবেন।উদ্দীপকে জনাব শওকত তার ব্যবসায়ে অর্থায়নের উপযুক্ততার নীতি অনুসরণ করেছেন। ফ্রিজ স্থায়ী সম্পত্তি বিধায় এটি ক্রয়ের জন্য দীর্ঘমেয়াদি উৎস হতে তহবিল সংগ্রহ করা উচিত। তাই তিনি ৭ বছর মেয়াদি ব্যাংক ঋণের মাধ্যমে ফ্রিজ ক্রয় করতে চাচ্ছেন যা দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস। অপরদিকে আইসক্রিম, ঠান্ডা পানীয় ক্রয়ের জন্য চলতি মূলধনের প্রয়োজন হয়। চলতি মূলধনের পরিমাণ কম হয় বলে এর প্রাপ্যও কম হয়, ফলে এটি স্বল্পমেয়াদি উৎস হতে সংগ্রহ করা ভালো। পণ্য বিক্রয়লব্ধ অর্থ দ্বারা চলতি মূলধন ব্যবস্থাপনা করা উত্তম বিধায় তিনি আইসক্রিম, ঠান্ডা পানীয় ইত্যাদি ক্রয়ের জন্য বিক্রয়লব্ধ অর্থ ব্যয় করতে চাচ্ছেন। তাই বলা যায়, জনাব শওকত তার ব্যবসায়ে অর্থায়নের উপযুক্ততার নীতির প্রতিফলন ঘটাতে চাচ্ছেন যা সম্পূর্ণ যৌক্তিক।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
জনাব শওকত আলী ব্যবসায় অর্থায়নের যে নীতির প্রতিফলন ঘটাতে চাচ্ছেন তার…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর