উদ্দীপকে কোন শ্রেণির অর্থায়নের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ব্যবসায় অর্থায়নের কথা বলা হয়েছে।ব্যবসায় প্রতিষ্ঠান তার তহবিল সংগ্রহ ও বিনিয়োগের জন্য যে অর্থায়ন প্রক্রিয়া ব্যবহার করে। সেটিই ব্যবসায় অর্থায়ন। অর্থায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরন হচ্ছে ব্যবসায় অর্থায়ন।উদ্দীপকে এ্যার্নিং স্টার কোম্পানি লিঃ তার মোট মূলধনকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে জনগণের কাছে বিক্রয়ের মাধ্যমে তার প্রয়োজনীয় মূলধন সংগ্রহ করে। ব্যবসায় প্রতিষ্ঠানকে তিন ভাগে ভাগ করা হয়। যথা- একমালিকানা ব্যবসায়, অংশীদারি ব্যবসায় ও যৌথ মূলধনী ব্যবসায়। যৌথমূলধনী কোম্পানি তার বড় অঙ্কের কাঙ্ক্ষিত মূলধনকে ছোট ছোট অঙ্কে বিভক্ত করে শেয়ার হিসেবে শেয়ার বাজারে বিক্রয় করে। যেমন : ১০ কোটি টাকার মূলধন ১,০০০ টাকার ১ লক্ষ শেয়ারে বিভক্ত করে সাধারণ জনগণের কাছে বিক্রয় করা হলে শেয়ারের মূল্য মাত্র ১,০০০ টাকা হওয়ায় দেশের অত্যন্ত অঞ্চলের ছোট বিনিয়োগকারীরাও কোম্পানির শেয়ার কিনতে পারে। যৌথ মূলধনী কোম্পানি এরূপ শেয়ার বিক্রয়ের মাধ্যমে অর্থায়ন করে যা 'এ্যার্নিং স্টার কোম্পানি লিঃ' করেছে। তাই বলা যায়, উদ্দীপকে ব্যবসায় অর্থায়নের কথা বলা হয়েছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
উদ্দীপকে কোন শ্রেণির অর্থায়নের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর