“মিঃ করিম ও তার স্ত্রীর অর্থায়ন ভিন্ন”- তুমি কি উক্তিটির সাথে একমত? যুক্তি দাও।
উত্তর: "মি. করিম ও তার স্ত্রীর অর্থায়ন ভিন্ন”- এ উক্তিটির সাথে আমি একমত।মুনাফা অর্জনের উদ্দেশ্যে লাভ-ক্ষতির ঝুঁকি নিয়ে গঠিত ব্যবসায় প্রতিষ্ঠান তার তহবিল সংগ্রহ ও বিনিয়োগের জন্য যে অর্থায়ন প্রক্রিয়া ব্যবহার করে তাই ব্যবসায় অর্থায়ন। অন্যদিকে পারিবারিক অর্থায়ন বলতে পরিবারের জন্য পরিকল্পনামাফিক অর্থের উৎস নির্ধারণ ও তার যথাযথ ব্যবহারকে বোঝায়। উদ্দীপকে মি. করিম একজন ব্যবসায়ী। তিনি ব্যবসায় পরিচালনার জন্য ব্যাংক থেকে ১ কোটি টাকা ঋণ গ্রহণ করেন। অন্যদিকে তার স্ত্রী তার ছেলের ল্যাপটপ কেনার প্রয়োজনে ব্যাংক থেকে ৪০ হাজার টাকা ঋণ নেন।উদ্দীপকে, মি. করিম মুনাফা অর্জনের উদ্দেশ্যে তার ব্যাবসায়িক কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য অর্থায়ন করেছেন যা ব্যবসায় অর্থায়নের অন্তর্ভুক্ত। অপরদিকে ছেলের ল্যাপটপের জন্য তার স্ত্রীর ব্যাংক থেকে ঋণ গ্রহণ পারিবারিক অর্থায়নের অন্তর্ভুক্ত। এ অর্থায়নের প্রধান উদ্দেশ্য হলো পরিবারের সদস্যদের সর্বাঙ্গীন মঙ্গল নিশ্চিত করা। পরিবারের আয় যদি ব্যয়ের জন্য যথেষ্ট না হয় তবে বিভিন্ন আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব থেকে অর্থ ঋণ হিসেবে নেওয়া যায়। এছাড়া স্থায়ী সম্পদ অর্জনের জন্য প্রয়োজনীয় অর্থ ব্যাংক থেকে ঋণ নেওয়া যায়। তাই মি. করিমের স্ত্রী তার পরিবারের ব্যয়ের জন্য আয় যথেষ্ট না হওয়ায় ছেলের মঙ্গলের জন্য ল্যাপটপ (স্থায়ী সম্পদ) কেনার জন্য ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেন যা পারিবারিক অর্থায়নের অন্তর্ভুক্ত। তাই বলা যায়, মি. করিম ও তার স্ত্রীর অর্থায়ন ভিন্ন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
“মিঃ করিম ও তার স্ত্রীর অর্থায়ন ভিন্ন”- তুমি কি উক্তিটির সাথে একমত?…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর