জনাব মানিক কোন নীতি অনুসরণ করে ব্যবসায়ে সফলতা লাভ করেন? বর্ণনা করো।
উত্তর: জনাব মানিক বৈচিত্র্যায়ণ ও ঝুঁকি বণ্টন নীতি অনুসরণ করে ব্যবসায়ে সফলতা লাভ করেন।কারবারের বৈচিত্র্যায়ণ ও ঝুঁকি বণ্টন। এ নীতি অনুযায়ী কারবারি পণ্য বা সেবা যত দূর সম্ভব বৈচিত্র্যপূর্ণ হলে কারবারের ঝুঁকি বণ্টিত হয় ও হ্রাস পায়। উদ্দীপকে জনাব মানিক তার কারবারে একটি পণ্য নিয়ে ব্যবসায় করে ব্যর্থ হন। পরবর্তীতে তিনি একটি পণ্যের উপর নির্ভর না করে বিভিন্ন পণ্যের উপর নির্ভর করে ঝুঁকি বণ্টন করেন এবং কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করেন। ঝুঁকি বণ্টনের নীতি অনুসরণের ফলে অনিশ্চিত বাজার পরিস্থিতিতেও প্রত্যাশিত মুনাফা অর্জন সম্ভব। একজন ব্যবসায়ী যদি শুধু একধরনের পণ্যের ব্যবসায় করে, তাহলে ব্যবসায়ের মুনাফা অর্জন বেশ ঝুঁকিপূর্ণ হয়ে যায়। পক্ষান্তরে ব্যবসায়ের পণ্য যদি বিভিন্ন ও বৈচিত্র্যপূর্ণ হয়, তাহলে ঝুঁকি বণ্টিত হয়ে যায়। অর্থাৎ কোনো একটি পরিস্থিতিতে একটি পণ্যের বিক্রয় হ্রাস পেলে অন্যান্য পণ্যের বিক্রয় দিয়ে ব্যবসায়টির হ্রাসকৃত বিক্রয় পুষিয়ে নেওয়া সম্ভব হয়। ফলে সব ধরনের অবস্থায় কাঙ্ক্ষিত পরিমাণ মুনাফা অর্জিত হয়।তাই বলা যায়, জনাব মানিক বৈচিত্র্যায়ণ ও ঝুঁকি বণ্টন নীতি অনুসরণ করে ব্যবসায় সফলতা লাভ করেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
জনাব মানিক কোন নীতি অনুসরণ করে ব্যবসায়ে সফলতা লাভ করেন? বর্ণনা করো।
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর