উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির সাফল্য অর্জনের কারণ ব্যবসায় অর্থায়নের নীতির আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: ঝুঁকি বণ্টন ও বৈচিত্র্যায়নের নীতি অনুসরণ করার কারণে 'এ্যার্নিং স্টার কোম্পানি লিঃ' এর ব্যবসায়ে সাফল্য অর্জন সম্ভব হয়েছে।এ নীতি অনুযায়ী ব্যবসায়িক পণ্যে বৈচিত্র্য আনা হয়। যেকোনো এক ধরনের পণ্য বিক্রি করে সাফল্য অর্জন করা কঠিন। তাই একাধিক ও বৈচিত্র্যপূর্ণ পণ্য নিয়ে ব্যবসায় সাজানো হয়। এর উদ্দেশ্য হলো ঝুঁকি বণ্টন ও বেশি মুনাফা অর্জন করা।উদ্দীপকে এ্যার্নিং স্টার কোম্পানি লিঃ প্রথম দিকে শুধুমাত্র প্লাষ্টিকের আসবাবপত্র উৎপাদন করে বিপণন শুরু করে। কিন্তু তীব্র প্রতিযোগিতার ফলে প্রতিষ্ঠানটি আশানুরূপ মুনাফা করতে না পারায় পরবর্তীতে প্লাস্টিকের গৃহস্থালী সামগ্রী ও খেলনা উৎপাদন ও বিপণন শুরু করে এবং সাফল্য পায়।উদ্দীপকের এ্যার্নিং স্টার কোম্পানি এক্ষেত্রে ঝুঁকি বণ্টন ও বৈচিত্র্যায়নের নীতি অনুসরণ করেছেন। প্লাস্টিকের আসবাবপত্রের চাহিদা সারা বছর সমান থাকে না তাই প্রথমদিকে তার মুনাফা কম হয়। তবে প্লাস্টিকের গৃহস্থালী সামগ্রী ও খেলনার চাহিদা বছর জুড়েই থাকে। তাই তিনি প্লাস্টিকের আসবাবপত্রের পাশাপাশি প্লাস্টিকের গৃহস্থালী ও খেলনা উৎপাদন ও বিপণন শুরু করেন। এক্ষেত্রে তিনি প্লাস্টিকের আসবাবপত্র থেকে কাঙ্ক্ষিত মুনাফা অর্জন সম্ভব না হওয়ায় অন্যান্য পণ্যগুলো হতে অর্জিত মুনাফা দ্বারা তা পুষিয়ে নিয়েছেন। ফলে তার ঝুঁকি বণ্টিত হয় এবং মুনাফা বৃদ্ধি পায়। তাই বলা যায়, ঝুঁকি বণ্টন ও বৈচিত্র্যায়নের নীতি অনুসরণের কারণেই তার ব্যবসায়ে সাফল্য অর্জন সম্ভব হয়েছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির সাফল্য অর্জনের কারণ ব্যবসায় অর্থায়ন…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর