উদ্দীপকের 'ক' অর্থায়ন ব্যবস্থাপনার মাধ্যমে বাণিজ্য ঘাটতি নিরসন করা যায়- মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে 'খ' অর্থায়ন (আন্তর্জাতিক অর্থায়ন) ব্যবস্থাপনার মাধ্যমে বাণিজ্য ঘাটতি নিরসন করা যায়।এ অর্থায়নে আমদানি-রপ্তানি খাত এবং বাণিজ্য ঘাটতি নিয়ে আলোচনা করা হয়। আমদানির পরিমাণ রপ্তানি অপেক্ষা বেশি হলে নিজ দেশ হতে অর্থ বিদেশে চলে যায়। আবার, রপ্তানির পরিমাণ আমদানি অপেক্ষা বেশি হলে বিদেশ থেকে নিজ দেশে অর্থ আসে। আমদানির চেয়ে রপ্তানি কম হলে বাণিজ্য ঘাটতি দেখা দেয়।উদ্দীপকে 'খ' অর্থায়ন ব্যবস্থা আমদানি ও রপ্তানি খাতসমূহ বিশ্লেষণ করে। এ অর্থায়ন ব্যবস্থা বাণিজ্য ঘাটতি নিয়েও আলোচনা করে। অর্থাৎ, 'খ' অর্থায়ন ব্যবস্থাপনার ধরন হলো আন্তর্জাতিক অর্থায়ন।বাংলাদেশে প্রচুর পরিমাণ খাদ্যসামগ্রী, কাঁচামাল, মেশিনারিজ, ঔষধ ইত্যাদি আমদানি করা হয়। আবার, বাংলাদেশ থেকে পাটজাত দ্রব্য, তৈরি পোশাক, কৃষিজাত দ্রব্য ইত্যাদি রপ্তানি করা হয়। রপ্তানি থেকে আমদানি বেশি হয় বলে আমাদের দেশে প্রতি বছর বিরাট অঙ্কের বাণিজ্য ঘাটতি দেখা যায়। এ ঘাটতি পূরণে উদ্দীপকের 'খ' এর মতো আন্তর্জাতিক অর্থায়ন কাজ করে। আন্তর্জাতিক অর্থায়ন এ ঘাটতি পূরণ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। এ অর্থায়ন বাণিজ্য ঘাটতির সাথে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স সমন্বয় করে। এভাবেই উদ্দীপকের 'খ' নামক আন্তর্জাতিক অর্থায়ন ব্যবস্থাপনা বাণিজ্য ঘাটতি নিরসন করে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
উদ্দীপকের 'ক' অর্থায়ন ব্যবস্থাপনার মাধ্যমে বাণিজ্য ঘাটতি নিরসন করা …
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর