ব্যবসায় সম্প্রসারণের জন্য 'ঋণ গ্রহণ' উদ্দীপকে জনাব সাব্বিরের আয় সিদ্ধান্ত বা অর্থায়ন সিদ্ধান্তের অন্তর্গত।*আয় সিদ্ধান্ত বলতে তহবিল সংগ্রহের প্রক্রিয়াকে বোঝানো হয়। এর আওতায় তহবিল সংগ্রহের ভিন্ন ভিন্ন উৎস নির্বাচন এবং এসব উৎসের সুবিধা-অসুবিধা বিশ্লেষণ করে অর্থায়নসংক্রান্ত পরিকল্পনা গ্রহণ করা হয়।উদ্দীপকে জনাব সাব্বির গ্লাস ও সিরামিক তৈরির কারখানা স্থাপন করেন। তিনি আধুনিক পদ্ধতি ও প্রযুক্তি ব্যবহার করে মানসম্মত পণ্য তৈরি করেন। সম্প্রতি তিনি ব্যবসায় সম্প্রসারণের কথা ভাবছেন। এই লক্ষ্যে তিনি 'আল আমিন' ব্যাংক থেকে ৯% সুদে ১০ বছরের জন্য ঋণ নেন। অর্থাৎ তিনি প্রতিষ্ঠানের স্থায়ী ব্যয় নির্বাহের জন্য তহবিল সংগ্রহ করেন। এই ব্যয় নির্বাহের জন্যই তিনি ব্যাংক ঋণকে তহবিলের উৎস হিসেবে ব্যবহার করেছেন। তাই বলা যায়, জনাব সাব্বিরের ঋণ গ্রহণের সিদ্ধান্তটি আয় সিদ্ধান্ত বা অর্থায়ন সিদ্ধান্তের অন্তর্গত।