"উৎপাদন পদ্ধতির আধুনিকায়নে মূলধন বাজেটিং গুরুত্বপূর্ণ”-ব্যাখ্যা কর।
উত্তর: দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে মূলধন বাজেটিং বলা হয়। প্রতিযোগিতায় টিকে থাকতে ব্যবসায়ে উৎপাদন পদ্ধতির আধুনিকায়নের প্রয়োজন হয়। উদাহরণস্বরূপ: দর্জির দোকানে পা- চালিত সেলাই মেশিনের পরিবর্তে বিদ্যুৎ চালিত মেশিনের ব্যবহার। এক্ষেত্রে পুরাতন উৎপাদন পদ্ধতির সাথে নতুন পদ্ধতির তুলনার প্রয়োজন হয়। উভয় পদ্ধতিতে প্রতিষ্ঠানের আয়, পরিচালনা ব্যয়, আয়ুষ্কাল ইত্যাদি হিসাব করে নিট নগদ প্রবাহ নির্ধারণ করে বিনিয়োগ সিদ্ধান্ত নিতে হয়। তাই বলা যায়, উৎপাদন পদ্ধতির আধুনিকায়নে মূলধন বাজেটিংয়ের প্রয়োগ গুরুত্বপূর্ণ।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
"উৎপাদন পদ্ধতির আধুনিকায়নে মূলধন বাজেটিং গুরুত্বপূর্ণ”-ব্যাখ্যা কর।
উত্তর