পণ্যবৈচিত্র্যায়ণ কী? ব্যাখ্যা কর।
উত্তর: ব্যবসায় প্রতিষ্ঠান সম্প্রসারণের জন্য চলমান পণ্যের বা বিদ্যমান পণ্যের পাশাপাশি নতুন পণ্য বাজারে ছাড়াকে পণ্য বৈচিত্র্যায়ণ বলে। পণ্য বৈচিত্র্যায়নের জন্য তথা নতুন পণ্য বাজারে প্রসারের ক্ষেত্রে নতুন পণ্যের আয়ুষ্কাল, পণ্যের উৎপাদন খরচ, বাজার চাহিদা, পরিচালনা খরচ এবং সম্ভাব্য আয় প্রাক্কলন করে সিদ্ধান্ত নিতে হয়। সঠিকভাবে পণ্য বৈচিত্র্যায়নের ওপর ব্যবসায়ের লাভ বৃদ্ধির পাশাপাশি সম্ভাব্য ক্ষতির ঝুঁকি অনেকটা হ্রাস পায়।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
পণ্যবৈচিত্র্যায়ণ কী? ব্যাখ্যা কর।
উত্তর