তারল্য ঝুঁকি কী? ব্যাখ্যা কর।
উত্তর: একজন বিনিয়োগকারী যদি প্রত্যাশিত মূল্যে বাজারে শেয়ার, বন্ড, বা ডিবেঞ্চার বিক্রি করতে না পারে তখন তারল্য ঝুঁকি সৃষ্টি হয়। বিনিয়োগকারী শেয়ার, বন্ড বা ডিবেঞ্চারের বিনিয়োগের পর নগদ অর্থের প্রয়োজন অনুভব করতে পারেন। কিন্তু কোনো কারণে যদি বিনিয়োগকারী সহজে এবং উপযুক্ত মূল্যে এ বিনিয়োগকৃত অর্থ নগদে রূপান্তর করতে না পারে তখন তারল্য ঝুঁকি সৃষ্টি হয়। এ ধরনের ঝুঁকি আর্থিক বাজারে আকার ও কাঠামোর উপর নির্ভর করে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
তারল্য ঝুঁকি কী? ব্যাখ্যা কর।
উত্তর