জনাব মেহরিন কোন ঝুঁকির সম্মুখীন হয়েছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব মেহরিন আর্থিক ঝুঁকির সম্মুখীন হয়েছেন।ঋণ পরিশোধের অক্ষমতা থেকে যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে আর্থিক ঝুঁকি বলে। এ ধরনের ঝুঁকির কারণে প্রতিষ্ঠান দেউলিয়া পর্যন্ত হতে পারে।উদ্দীপকে জনাব মেহরিন ব্যাংক থেকে ১০ লক্ষ টাকা ঋণ নিয়ে 'দিপ্তি' ও 'সুপ্তি' নামে দুটি প্রকল্পে বিনিয়োগ করেছেন। সম্প্রতি তার আয় কমে যাওয়ায় তিনি ঋণের কিস্তি পরিশোধ করতে পারছেন না। ফলে দায় পরিশোধের অক্ষমতা থেকে তিনি আর্থিক ঝুঁকির সম্মুখীন হয়েছেন। এ ধরনের ঝুঁকির ফলে তার ব্যবসায় বিলোপসাধনও হতে পারে। সুতরাং বলা যায়, জনাব মেহরিন আর্থিক ঝুঁকির সম্মুখীন হয়েছেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
জনাব মেহরিন কোন ঝুঁকির সম্মুখীন হয়েছেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর