জনাব করিম তার ব্যবসায়ে কোন ধরনের ঝুঁকির সম্মুখীন হয়েছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব করিম তার ব্যবসায়ে ব্যবসায়িক ঝুঁকির সম্মুখীন হয়েছেন।ব্যবসায়ের আয় থেকে পরিচালন ব্যয় মিটাতে না পারার সম্ভাবনাকে ব্যবসায়িক ঝুঁকি বলা হয়। বিক্রয়মূল্য পরিবর্তন, বিক্রয়ের পরিমাণ পরিবর্তন, উৎপাদনের উপকরণের মূল্য পরিবর্তন ইত্যাদি থেকে ব্যবসায়িক ঝুঁকির সৃষ্টি হয়। উদ্দীপকে জনাব করিম একজন ব্যবসায়ী। তিনি কাপড় থেকে পোশাক তৈরি করে বিক্রি করেন। শীতের মৌসুমে হঠাৎ কাপড়ের দাম বেড়ে যাওয়ায় তিনি আর্থিক সমস্যায় পড়েছেন। অর্থাৎ উৎপাদনের উপকরণের মূল্য পরিবর্তন হওয়ার কারণে তিনি আর্থিক সংকটে পড়েন। সেক্ষেত্রে পোশাক তৈরির কাঁচামাল ক্রয়ের মতো পরিচালনা ব্যয় মিটাতে না পারার কারণে তার ব্যবসায়ে ব্যবসায়িক ঝুঁকির সৃষ্টি হয়। সুতরাং বলা যায়, জনাব করিম তার ব্যবসায়ে ব্যবসায়িক ঝুঁকির সম্মুখীন হয়েছেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
জনাব করিম তার ব্যবসায়ে কোন ধরনের ঝুঁকির সম্মুখীন হয়েছেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর