উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানে ব্যবসায়িক ঝুঁকি বিদ্যমান।ব্যবসায় প্রতিষ্ঠান সফলভাবে চালানোর জন্য বিভিন্ন রকম পরিচালন ব্যয়ের সৃষ্টি হয়। যেমন: কাঁচামাল ক্রয়, শ্রমিকের বেতন, অফিস ভাড়া ইত্যাদি। এসব পরিচালন খরচ পরিশোধের অসমতা থেকে ব্যবসায়িক ঝুঁকির সৃষ্টি হয়। প্রতিষ্ঠানের পরিচালন ব্যয় মেটানোর সক্ষমতা নির্ভর করে বিক্রয় থেকে আয়ের স্থিতিশীলতার উপর। বিক্রয়লব্ধ আয় কোনো সময় বেশি আবার কোনো সময় কম হলে প্রতিষ্ঠানের পরিচালনা ব্যয় মেটাতে অনিশ্চয়তা দেখা দেয়।উদ্দীপকে শাপলা কোম্পানি সম্প্রতি বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে বিক্রয়ের পরিমাণ হ্রাস পাওয়ায় পরিচালন খরচ মেটাতে অনিশ্চয়তা দেখা দেয়। উক্ত কোম্পানিতে ব্যবসায়িক ঝুঁকি বিদ্যমান। কেননা বিক্রয়ের পরিমাণ হ্রাস পেলে প্রতিষ্ঠান পরিচালন খরচ মেটাতে সক্ষম হয় না, ফলে ব্যবসায়িক ঝুঁকি সৃষ্টি হয়। সুতরাং বলা যায় যে, শাপলা কোম্পানিতে ব্যবসায়িক ঝুঁকি বিদ্যমান।