জনাব সাঈদ এর ব্যবসায়ের লাভ-লোকসানের ক্ষেত্রে কোন ধরনের ঝুঁকি সৃষ্টি হয়েছে? বর্ণনা কর।
উত্তর: জনাব সাঈদ এর ব্যবসায়ের লাভ-লোকসান ক্ষেত্রে যেই ঝুঁকি সৃষ্টি হয় তা হলো ব্যবসায়িক ঝুঁকি।ব্যবসায়ের পরিচালনা খরচ পরিশোধের অক্ষমতা থেকে যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে ব্যবসায়িক ঝুঁকি বলে। কেননা পরিচালনা ব্যয় বলতে কাঁচামাল ক্রয়, শ্রমিকের মজুরি, অফিস ভাড়া, বিমা খরচ ইত্যাদিকে বোঝায়।জনাব সাঈদ উন্নত মানের সবজি উৎপাদন করে বাজারজাত করেন। গত ৫ বছরে ব্যবসায়ে লাভ-লোকসানের পরিমাণ ২০২০- ১২%, ২০২১ - ১৩%, ২০২২ - ৬%, ২০২৩ - ১০%, ২০২৪ - ৯% অর্থাৎ প্রকল্পটির বিক্রয় থেকে অর্জিত আয়ের স্থিতিশীলতা নেই। অর্থাৎ বিক্রয়লব্ধ আয় কোনো বছর বেশি আবার কোনো বছর কম। কোনো প্রতিষ্ঠানের পরিচালনা ব্যয় মেটানোর সক্ষমতা নির্ভর করে বিক্রয় থেকে আয়ের স্থিতিশীলতা এবং পরিচালনা খরচের মিশ্রণ অর্থাৎ স্থায়ী ও চলতি খরচের অনুপাতের উপর। বিক্রয় থেকে আয়ের স্থিতিশীলতা না থাকলে প্রতিষ্ঠানের পরিচালনা ব্যয় মেটাতে অনিশ্চয়তা দেখা দেয় যা থেকে ব্যবসায়িক ঝুঁকির সৃষ্টি হয়। তাই বলা যায়, জনাব সাঈদের ব্যবসায়ে ব্যবসায়িক ঝুঁকি বিদ্যমান।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
জনাব সাঈদ এর ব্যবসায়ের লাভ-লোকসানের ক্ষেত্রে কোন ধরনের ঝুঁকি সৃষ্টি…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর