জনাব মোহন তার ব্যবসায়ে কোন ধরনের ঝুঁকির সম্মুখীন হয়েছেন? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে জনাব মোহন তার ব্যবসায়ে আর্থিক ঝুঁকির সম্মুখীন হয়েছেন।ঋণ পরিশোধের অক্ষমতা থেকে যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে আর্থিক ঝুঁকি বলে। এ ধরনের ঝুঁকির কারণে প্রতিষ্ঠান দেউলিয়া পর্যন্ত হতে পারে।উদ্দীপকে জনাব মোহন ব্যাংক থেকে ঋণ নিয়ে 'আরাম সুজ' নামে একটি জুতার কারখানা প্রতিষ্ঠা করেন। কিন্তু আর্থিক মন্দার কারণে জুতা বিক্রি কমে যাওয়ায় তিনি ক্ষতিগ্রস্ত হন। এমতাবস্থায় তিনি ঋণের অর্থ পরিশোধে ব্যর্থ হন। ফলে দায় পরিশোধের অক্ষমতা থেকে তিনি আর্থিক ঝুঁকির সম্মুখীন হয়েছেন। এ ধরনের ঝুঁকির ফলে তার ব্যবসায় দেউলিয়া পর্যন্ত হতে পারে। সুতরাং বলা যায়, জনাব মোহন তার ব্যবসায়ে আর্থিক ঝুঁকির সম্মুখীন হয়েছেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
জনাব মোহন তার ব্যবসায়ে কোন ধরনের ঝুঁকির সম্মুখীন হয়েছেন? বর্ণনা কর।
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর