জনাব আতিকের ব্যবসায়ের ক্ষেত্রে কোন ধরনের ঝুঁকি বিদ্যমান? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব আতিকের ব্যবসায়ের ক্ষেত্রে আর্থিক ঝুঁকি বিদ্যমান।দায় পরিশোধের অক্ষমতা থেকে সৃষ্ট ঝুঁকিকে আর্থিক ঝুঁকি বলে। প্রতিষ্ঠানে ঋণের পরিমাণ বেশি হলে আর্থিক ঝুঁকি বেশি হয়।উদ্দীপকে জনাব আতিক দুটি উৎস থেকে মূলধন সংগ্রহ করেছেন। এক্ষেত্রে মোট মূলধনের ৪০% নিজস্ব তহবিল এবং ৬০% আত্মীয়-স্বজন থেকে ঋণ বাবদ সংস্থান করেছেন। অর্থাৎ ঋণের মাধ্যমে মোট মূলধনের ৬০% যোগাড় করেছেন। সাধারণত যে প্রতিষ্ঠানে ঋণের মাধ্যমে সংগ্রহ করা তহবিল বেশি, সেই প্রতিষ্ঠানের আর্থিক ঝুঁকিও বেশি থাকে। এক্ষেত্রে জনাব আতিক পর্যাপ্ত আয় করতে না পারলে ঋণের সুদ পরিশোধ করতে ব্যর্থ হবে। অর্থাৎ মূলধনের বেশির ভাগ ঋণের মাধ্যমে সংগৃহীত হওয়ায় জনাব আতিকের ব্যবসায়ের ক্ষেত্রে আর্থিক ঝুঁকি বিদ্যমান।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
জনাব আতিকের ব্যবসায়ের ক্ষেত্রে কোন ধরনের ঝুঁকি বিদ্যমান? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর