নাজিমের উদ্ভূত পরিস্থিতি কীভাবে মোকাবিলা করা উচিত? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: নাজিমের উদ্ভূত পরিস্থিতি যেভাবে মোকাবিলা করা উচিত তা নিম্নে উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করা হলো-উদ্দীপকে বলা হয়েছে যে, নাজিম একটি ব্যাংক থেকে ১০ লাখ টাকা ঋণ করে 'ক' প্রকল্প গড়ে তোলেন, তিনি গত বছর পর্যন্ত নিয়মিতভাবে ব্যাংকের সুদসহ কিস্তি পরিশোধ করে আসছিলেন। কিন্তু এ বছর ভালো মুনাফা না হওয়ার কারণে ব্যাংকের কিস্তি পরিশোধ করতে পারছেন না। ইতিমধ্যে ব্যাংক থেকে তাকে কয়েকবার নোটিশ প্রদান করা হয়েছে।যেকোনো কোম্পানির সাফল্য তথা সার্বিক উদ্দেশ্য সাধনে ঝুঁকির প্রভাব রয়েছে। পূর্বেই বলা হয়েছে প্রত্যাশার বাইরে কোনো কিছু ঘটার সম্ভাবনাকেই ঝুঁকি বলা হয়। ফলে ব্যবসা প্রতিষ্ঠানের পরিকল্পনা প্রণয়নের সময়েই ভবিষ্যতের সম্ভাব্য ঘটনাসমূহ বিচার বিশ্লেষণ করে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করলে অপ্রত্যাশিত ক্ষতি থেকে বাঁচা যায়। ব্যবসায় প্রতিষ্ঠানের মুনাফা অর্জন নির্ভর করে পণ্যের বাজার চাহিদার উপর। ফলে ব্যবসায় শুরু করার আগেই প্রতিটি প্রতিষ্ঠানের বাজার চাহিদা সম্পর্কিত বিচার বিশ্লেষণ করে বাস্তব সম্মত চাহিদার অনুমান করে সেই অনুযায়ী ব্যবসায় পরিচালনা ও বাস্তবায়ন করতে হয়। বাজারের প্রকৃত চাহিদা অনুমেয় চাহিদা থেকে কম বা বেশি হতে পারে। কোনো কারণে প্রকৃত বিক্রয় অনুমেয় বিক্রয় থেকে খুব কম হলে পর্যাপ্ত মুনাফা অর্জন সম্ভব হয় না।নাজিমের উদ্বৃত্ত পরস্থিতি উপরোক্ত আলোকে বিচার বিশ্লেষণ করলে তিনি তার সমস্যা মোকাবিলা করতে পারতেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
নাজিমের উদ্ভূত পরিস্থিতি কীভাবে মোকাবিলা করা উচিত? উদ্দীপকের আলোকে …
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর