জনাব ফারুক-এর প্রতিষ্ঠানটি কোন ঝুঁকির সম্মুখীন হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের জনাব ফারুকের প্রতিষ্ঠানটি আর্থিক ঝুঁকির সম্মুখীন হয়েছে।ঋণকৃত মূলধনের দায় পরিশোধের অক্ষমতা থেকে যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে আর্থিক ঝুঁকি বলে। আর্থিক ঝুঁকি সৃষ্টি হলে কোম্পানি দেউলিয়া হওয়ার আশঙ্কা থাকে। কারণ ঋণ পরিশোধে ব্যর্থ হলে ঋণদাতা উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারে।উদ্দীপকের জনাব ফারুক ব্যাংক থেকে ১০ লক্ষ টাকা ঋণ নিয়ে দুটি প্রকল্প চালু করেন। কিন্তু প্রতিষ্ঠানটি পর্যাপ্ত মুনাফা করতে ব্যার্থ হওয়ায় ঋণ পরিশোধ করতে পারছে না। কারণ ঋণের সুদ পরিশোধ করা বাধ্যতামূলক। সাধারণত ঋণকৃত মূলধন বিনিয়োগ থেকে পর্যাপ্ত নগদ প্রবাহ না পেলে ঋণের দায় পরিবেশের অক্ষমতা দেখা দেয়। মূলত জনাব ফারুক ব্যবসায়ে ঋণ মূলধন ব্যবহার করায় এ ধরনের দায় সৃষ্টি হয়েছে। ফলে দায় পরিশোধের অক্ষমতা থেকে জনাব ফারুকের প্রতিষ্ঠানটি আর্থিক ঝুঁকির সম্মুখীন হয়েছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
জনাব ফারুক-এর প্রতিষ্ঠানটি কোন ঝুঁকির সম্মুখীন হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর