মূলধন বাজেটিং এর কোন সঠিক সিদ্ধান্তের অভাবে জনাব জালাল ক্ষতির সম্মুখীন হন? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব জালাল মূলধন বাজেটিং এর মাধ্যমে সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের অভাবে ক্ষতির সম্মুখীন হন।কোন খাতে বিনিয়োগ করলে কম ঝুঁকিতে বেশি লাভ করা যাবে সে সিদ্ধান্ত গ্রহণ করাকে বিনিয়োগ সিদ্ধান্ত বলে। যেমন: স্থায়ী সম্পত্তি ক্রয়জনিত সিদ্ধান্ত দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্তের অন্তর্গত।উদ্দীপকে শীতবস্ত্র উৎপাদনকারী জনাব জালাল আহমেদ এ বছর শীত বেশি পড়বে এই আশায় নতুন মেশিন কিনে অধিক পরিমাণে শীতবস্ত্র উৎপাদন করেন। কিন্তু পরবর্তীতে শীত তেমন না পড়ায় তিনি অতিরিক্ত শীতবস্ত্র বিক্রিতে ব্যর্থ হন। তার নতুন মেশিন ক্রয় দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্তের অন্তর্গত। এক্ষেত্রে মূলধন বাজেটিং এর কৌশল প্রয়োগ করে মেশিন ক্রয় থেকে শুরু করে মেশিনটি প্রতিস্থাপন, ব্যবসায় সম্প্রসারণ, আধুনিকায়ন ও অন্যান্য দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্তের আয়-ব্যয় প্রাক্কলন করে সম্ভাব্য লাভজনকতা বিশ্লেষণ করে তদনুসারে সিদ্ধান্ত গ্রহণ করা উচিত ছিল। নতুন মেশিন দ্বারা প্রস্তুতকৃত শীতবস্ত্রের বিক্রয় যদি পূর্বের তুলনায় বৃদ্ধি পায়, এতে করে যদি মুনাফা ও নগদ প্রবাহ বৃদ্ধি পায় এবং সর্বমোট নগদ প্রবাহ যদি মেশিনের ক্রয়মূল্য থেকে বেশি হয় অর্থাৎ বিনিয়োগ সিদ্ধান্তটি লাভজনক হয় তবেই মেশিনটি গ্রহণযোগ্য হবে। জনাব জালাল মূলধন বাজেটিং এর মাধ্যমে তার বিনিয়োগ সিদ্ধান্তটি সঠিকভাবে মূল্যায়ন করতে ব্যর্থ হওয়ায় ক্ষতির সম্মুখীন হন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
মূলধন বাজেটিং এর কোন সঠিক সিদ্ধান্তের অভাবে জনাব জালাল ক্ষতির সম্মু…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর