বিনিয়োগকারী হিসেবে জনাব টগরের কোন ধরনের ঝুঁকি বিদ্যমান? বর্ণনা কর।
উত্তর: বিনিয়োগকারী হিসেবে জনাব টগরের সুদের হারের ঝুঁকি ও তারল্য ঝুঁকি বিদ্যমান।সুদের হারের পরিবর্তনের কারণে বন্ড ও ডিবেঞ্চারের মূল্য হ্রাসের আশঙ্কাকে সুদের হারের ঝুঁকি বলা হয়। অন্যদিকে বিনিয়োগকারী যদি এসব বিনিয়োগ সহজে ও যুক্তিসংগত মূল্যে বিক্রয় করতে না পারে তখন তারল্য ঝুঁকির সৃষ্টি হয়।উদ্দীপকে, জনাব টগর মূলধনের ৬০% শেয়ার ইস্যুর মাধ্যমে এবং বাকি ৪০% বন্ড ক্রয় করে অর্থায়ন করেন। যেসব বিনিয়োগকারী বন্ড, ডিবেঞ্চার ইত্যাদি ক্রয় করে তাদেরকে সুদের হারের ঝুঁকি মোকাবিলা করতে হয়। কারণ, সুদের হারের পরিবর্তনের সাথে সাথে এসব বিনিয়োগের মূল্য উঠা-নামা করে। সুদের হারের পরিবর্তনের কারণে বিনিয়োগের মূল্য হ্রাস পেলে ঝুঁকির সৃষ্টি হয়। আবার, সেকেন্ডারি মূলধনী বাজারে যত সহজে শেয়ারের ক্রেতা পাওয়া যায়, তত সহজে বন্ড বা ডিবেঞ্চারের ক্রেতা পাওয়া যায় না। কোনো কারণে বিনিয়োগকারী এসব বিনিয়োগ যুক্তিসংগত মূল্যে বিক্রয় করতে না পারলে তারল্য ঝুঁকির সৃষ্টি হয়। তাই বিনিয়োগকারী হিসেবে জনাব টগরের সুদের হারের ঝুঁকি ও তারল্য ঝুঁকি বিদ্যমান।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
বিনিয়োগকারী হিসেবে জনাব টগরের কোন ধরনের ঝুঁকি বিদ্যমান? বর্ণনা কর।
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর