জনাব আরমানের জন্য কোনটি ঝুঁকিমুক্ত ক্ষেত্র হবে বলে তুমি মনে কর? বিশ্লেষণ করো।
উত্তর: জনাব আরমানের জন্য 'সততা ব্যাংকে' টাকা জমা রাখা ঝুঁকিমুক্ত ক্ষেত্র হবে বলে আমি মনে করি।প্রত্যাশিত আয় থেকে প্রকৃত আয়ের মধ্যে ব্যবধান হবার সম্ভাবনা হচ্ছে ঝুঁকি। সাধারণত আয়ের একটি ধরন ঝুঁকিমুক্ত, আর অন্যটা ঝুঁকিযুক্ত। ঝুঁকিযুক্ত বিনিয়োগ থেকে প্রাপ্ত আয় নির্দিষ্ট থাকে বলে একে ঝুঁকিমুক্ত আয় বলা হয়।উদ্দীপকে জনাব আরমান পৈত্রিক সম্পত্তি থেকে প্রাপ্ত ৫ লক্ষ টাকা ৫ বছরের জন্য 'সততা ব্যাংকে' জমা রাখতে চাইলে তার বন্ধু তাকে উক্ত অর্থ সাধারণ শেয়ারে বিনিয়োগ করলে বেশি লাভবান হবে বলে জানায়।ব্যাংকে মেয়াদি আমানত রাখলে প্রত্যাশিত আয় ও প্রকৃত আয়ের মধ্যে তেমন পার্থক্য হয় না। আয়ের হার নির্দিষ্ট থাকে বলে এটি ঝুঁকিমুক্ত আয়। অর্থাৎ জনাব আরমান 'সততা ব্যাংকে' টাকা রাখলে তার অর্জিত আয় ঝুঁকিমুক্ত আয় হিসেবে গণ্য হবে। পক্ষান্তরে, তিনি তার বন্ধুর পরামর্শে সাধারণ শেয়ারে বিনিয়োগ করলে ভবিষ্যতে প্রাপ্ত লভ্যাংশ তার প্রত্যাশিত লভ্যাংশের সমান নাও হতে পারে। কারণ, ভবিষ্যতে কোম্পানি কী পরিমাণ লভ্যাংশ দেবে সেটি নির্ভর করে ভবিষ্যৎ বছরগুলোতে কোম্পানির অর্জিত মুনাফা ও অন্যান্য বিষয়ের উপর। আয়ের হার নির্দিষ্ট থাকে না বলে সাধারণ শেয়ার থেকে প্রাপ্ত আয় সবচেয়ে বেশি ঝুঁকি বহুল আয় হিসেবে গণ্য হয়। তাই বলা যায়, জনাব আরমানের জন্য ব্যাংকে টাকা রাখা ঝুঁকিমুক্ত ক্ষেত্র হবে বলে আমি মনে করি।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
জনাব আরমানের জন্য কোনটি ঝুঁকিমুক্ত ক্ষেত্র হবে বলে তুমি মনে কর? বিশ…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর