একমালিকানা ও অংশীদারি ব্যবসায়ে মূলধন সংগ্রহে কোন ধরনের ঝুঁকি বিদ্যমান? ব্যাখ্যা করো।
উত্তর: একমালিকানা ও অংশীদারি ব্যবসায়ে মূলধন সংগ্রহে যে ঝুঁকি বিদ্যমান তা হলো আর্থিক ঝুঁকি। দায় পরিশোধের অক্ষমতা থেকে সৃষ্ট ঝুঁকিটি হলো আর্থিক ঝুঁকি। ঋণ মূলধন ব্যবহারের ফলে কোনো প্রতিষ্ঠানে দায়ের সৃষ্টি হয়। একটি প্রতিষ্ঠান ঋণকৃত মূলধন বিনিয়োগ থেকে প্রাপ্ত নগদ প্রবাহ দিয়ে ঋণের কিস্তি পরিশোধ করে থাকে। প্রাপ্ত নগদ প্রবাহ দ্বারা ঋণের কিস্তি পরিশোধে প্রতিষ্ঠান অসমর্থ হলে সেক্ষেত্রে ঋণদাতা উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারে। এতে কোম্পানি দেউলিয়া হওয়ার আশঙ্কা থাকে। ফলে এরূপ দায় পরিশোধের অক্ষমতা থেকে আর্থিক ঝুঁকির সৃষ্টি হয়।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
একমালিকানা ও অংশীদারি ব্যবসায়ে মূলধন সংগ্রহে কোন ধরনের ঝুঁকি বিদ্যম…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর