উদ্দীপকে জনাব অঞ্জন তারল্য ঝুঁকির সম্মুখীন হয়েছেন।বিনিয়োগকারী শেয়ার, বন্ড বা ডিবেঞ্চার ইত্যাদি যুক্তিসংগত মূল্যে নগদে রূপান্তর করতে না পারলে তারল্য ঝুঁকির সৃষ্টি হয়। তারল্য ঝুঁকির কারণে বিনিয়োগকে নগদায়ন করা সময়সাধ্য ও ব্যয়বহুল হয়ে ওঠে। উদ্দীপকের জনাব অঞ্জন 'শিখা লিমিটেড' এবং 'রূপকথা লিমিটেড' নামক দুটি প্রতিষ্ঠানের শেয়ারে বিনিয়োগ করেন। নগদ অর্থের প্রয়োজনে ঝুঁকি বিবেচনা করে তিনি একটি প্রতিষ্ঠানের শেয়ার বিক্রয় করতে চাইলেও যুক্তিসংগত মূল্যে বিক্রয় করতে পারছেন না। কারণ সেকেন্ডারি বা মাধ্যমিক বাজারে অনেক শেয়ার ক্রেতা থাকলেও শেয়ারের মূল্য হ্রাসজনিত কারণে তার পক্ষে যুক্তিসংগত মূল্যে শেয়ার বিক্রয় করা সম্ভব হচ্ছে না। আর যুক্তিসংগত মূল্যে উক্ত বিনিয়োগ তথা শেয়ার বিক্রি করতে না পারার ফলে সৃষ্ট ঝুঁকিটি হলো তারল্য ঝুঁকি। তাই বলা যায়, জনাব অঞ্জন তারল্য ঝুঁকির সম্মুখীন হয়েছেন।