চক্রবৃদ্ধিকরণ এর প্রয়োজন কেন? ব্যাখ্যা কর।
উত্তর: যে পদ্ধতিতে প্রতি বছর সুদাসলের উপর সুদ ধার্য করে ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করা হয় তাকে চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি বলে। সরল সুদের ক্ষেত্রে শুধু আসলের উপর সুদ গণনা করা হয়। কিন্তু চক্রবৃদ্ধিকরণ পদ্ধতিতে প্রতি বছর সুদাসলের উপর সুদ গণনা করা হয়। যেমন: আসল ১০০ টাকা ও সুদের হার ১০% ধরলে ১ বছর পর সুদ হবে (১০০ × ১০%) = ১০ টাকা। ভবিষ্যৎ মূল্য দাঁড়াবে ১০০ + (১০০ × ১০%) = ১১০ টাকা। দ্বিতীয় বছর এই ১১০ টাকাকে আসল ধরে তার উপর দ্বিতীয় বছরের ১০% হারে সুদ ধার্য করলে সুদ হবে (১১০ × ১০%) = ১১ টাকা। এভাবে প্রথম বছরের সুদাসলকে দ্বিতীয় বছরের আসল ধরে তার উপর দ্বিতীয় বছরের সুদ ধার্য করার প্রক্রিয়াকে বলা হয় চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
চক্রবৃদ্ধিকরণ এর প্রয়োজন কেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর