ট্রেজারি বন্ড ও শেয়ার থেকে প্রাপ্ত আয়ের ধরন ব্যাখ্যা কর।
উত্তর: ট্রেজারি বন্ড থেকে প্রাপ্ত আয় হলো ঝুঁকিমুক্ত আয় এবং শেয়ার থেকে প্রাপ্ত আয় হলো ঝুঁকিবহুল আয়। ট্রেজারি বন্ড সরকার কর্তৃক ইস্যু হয় বিধায় এর বিনিয়োগ থেকে প্রাপ্ত আয় ঝুঁকিমুক্ত হয়, কারণ সরকার দেউলিয়া হয় না। এছাড়া ট্রেজারি বন্ড থেকে প্রাপ্ত আয়ের হার নির্দিষ্ট থাকে। অপরদিকে, শেয়ারে বিনিয়োগে লভ্যাংশের হার নির্দিষ্ট থাকে না। কোম্পানি মুনাফা করতে না পারলে শেয়ারহোল্ডাররা লভ্যাংশ না পাওয়ারও সম্ভাবনা থাকে। তাই শেয়ারে বিনিয়োগ থেকে প্রাপ্ত আয় ঝুঁকিবহুল আয় হিসেবে গণ্য হয়।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
ট্রেজারি বন্ড ও শেয়ার থেকে প্রাপ্ত আয়ের ধরন ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর