জনাব রুম্মানের রেফ্রিজারেটর ক্রয় আর্থিক ব্যবস্থাপকদের ব্যয় সিদ্ধান্ত বা বিনিয়োগ সিদ্ধান্ত কাজটি নির্দেশ করে।ব্যয় সিদ্ধান্তের অপর নাম বিনিয়োগ সিদ্ধান্ত। প্রতিষ্ঠানের সংগৃহীত তহবিল কোন কোন খাতে ব্যয় করা হবে সে সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণই হলো বিনিয়োগ সিদ্ধান্ত। প্রতিষ্ঠানের স্থায়ী ব্যয় নির্বাহ অর্থাৎ যন্ত্রপাতি ও আসবাবপত্র ক্রয়, কারখানা নির্মাণ খরচ প্রভৃতি ব্যয় সিদ্ধান্ত বা বিনিয়োগ সিদ্ধান্তের অন্তর্ভুক্ত। এ ধরনের বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করার আগে প্রতিষ্ঠানের সম্ভাব্য আগমন-নির্গমনের একটি পরিকল্পনা করতে হয়।উদ্দীপকে জনাব রুমান প্রতি বছর তার ব্যবসায়ের জন্য একটি রেফ্রিজারেটর ক্রয় করেন। যন্ত্রপাতি স্থায়ী সম্পত্তি বিধায় এতে বিনিয়োগ দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্তের অন্তর্ভুক্ত।উদ্দীপকে জনাব রুম্মানের ক্রয়কৃত রেফ্রিজারেটর দ্বারা তার কনফেকশনারীর পণ্য সামগ্রীর বিক্রয়, মুনাফা ও নগদ প্রবাহ যদি বৃদ্ধি পায় এবং সর্বমোট নগদ প্রবাহ যদি রেফ্রিজারেটর ক্রয়মূল্য থেকে বেশি হয় তবে বিনিয়োগটি লাভজনক হবে। এক্ষেত্রে বিভিন্ন মূল্যায়ন প্রক্রিয়া ব্যবহার করে রেফ্রিজারেটর ক্রয় কতটুকু লাভজনক হবে তা নির্ধারণ করে তাকে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। তাই বলা যায়, জনাব রুম্মানের ব্যবসায়ের জন্য রেফ্রিজারেটর ক্রয় আর্থিক ব্যবস্থাপকের বিনিয়োগ সিদ্ধান্ত কাজটি নির্দেশ করে।