অর্থের বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্যের মধ্যে পার্থক্যকারী উপাদানটি ব্যাখ্যা কর।
উত্তর: অর্থের বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্যের মধ্যে পার্থক্যকারী উপাদানটি হলো সুদের হার। অর্থের সময়মূল্যের মূল কারণ হলো সুদের হার। সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন হয় তাকে অর্থের সময়মূল্য বলে। অর্থের বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য কত হবে সুদের হারের ওপর নির্ভর করে তা নির্ধারণ করা হয়। মূলত সুদের হারের কারণে বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য সমান হয় না। কারণ বর্তমানে কোনো অর্থ ব্যাংকে জমা রাখলে সুদসহ ঐ জমাকৃত অর্থ থেকে অতিরিক্ত অর্থ পাওয়া যায়। অর্থাৎ বর্তমানের ১০০ টাকা এবং ১ বছর পরের ১০০ টাকা সুদের হারের কারণে সমান মূল্য বহন করে না। কেননা ব্যাংকের সুদের হার যদি ১০% হয় তবে ১ বছর পর ১০০ টাকার মূল্য হবে ১০০ (১ + ০.১০)১ = ১১০ টাকা। আবার পাঁচ বছর পর সরল সুদে ১০০ টাকার মূল্য হবে ১৫০ টাকা। এর মূল কারণ হচ্ছে সুদের হার।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
অর্থের বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্যের মধ্যে পার্থক্যকারী উপাদানটি …
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর