চক্রবৃদ্ধি সুদ বলতে কী বুঝায়?
উত্তর: সুদাসলের ওপর যে সুদ প্রদান করা হয় তাকে চক্রবৃদ্ধি সুদ বলে। ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ বা চক্রবৃদ্ধিকরণ জড়িত। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সময়ের শেষে প্রাপ্ত সুদাসলকে পরবর্তী নির্দিষ্ট সময়ে আসল ধরে তার ওপর সুদ ধার্য করা হয়। যেমন : ১০০ টাকার ওপর ১০% সুদ হলে ১ বছর পর ভবিষ্যৎ মূল্য হবে ১০০(১ + ০.১০)১= ১১০ টাকা। ২ বছর পর ভবিষ্যৎ মূল্য হবে ১০০(১ + ০.১০)১ = ১২১ টাকা। সুদের হারের চক্রবৃদ্ধি বছরে একবার বা একাধিকবার হতে পারে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
চক্রবৃদ্ধি সুদ বলতে কী বুঝায়?
উত্তর