'পদ্ম ব্যাংক' কর্তৃক প্রদানকৃত নীতিটি 'গোলাপ ব্যাংকের' সুনাম বৃদ্ধিতে সহায়ক- উদ্দীপকের আলোকে উক্তিটির সত্যতা যাচাই কর।
উত্তর: 'প্রদ্ম ব্যাংক' কর্তৃক প্রদানকৃত তারল্য নীতিটি 'গোলাপ ব্যাংকের' সুনাম বৃদ্ধিতে সহায়ক হবে।তারল্য নীতি 'অনুযায়ী ব্যাংক গ্রাহকদের অর্থ 'চাহিবামাত্র' ফেরত দেয়। এ কারণে বাণিজ্যিক ব্যাংক সবসময় নির্দিষ্ট পরিমাণ নগদ অর্থ (তারল্য) সংরক্ষণ করে। গ্রাহকগণ চাওয়ামাত্রই তাদের অর্থ ফেরত দেওয়ার লক্ষ্যেই ব্যাংক এটি করে থাকে।উদ্দীপকের 'গোলাপ ব্যাংক' 'পদ্ম ব্যাংকের অনুমতি নিয়ে প্রতিষ্ঠিত একটি ব্যাংক। সম্প্রতি 'গোলাপ ব্যাংকের' কয়েকজন গ্রাহক চেক 'উপস্থাপন করে নির্দিষ্ট সময়ে অর্থ উত্তোলন করতে পারেনি। ফলে গ্রাহক অসন্তুষ্টি দেখা দেয়। এমতাবস্থায় 'পদ্ম ব্যাংক' এই ব্যাংককে ব্যাংকিং ব্যবসায়ের একটি নীতি মেনে চলার পরামর্শ দেয়। এরূপ নীতিটি হলো তারল্য নীতি।তারল্য নীতি অনুসারে কোনো ব্যাংক পর্যাপ্ত পরিমাণ তারল্য সংরক্ষণ করে অবশিষ্ট অর্থ ঋণদান ও বিনিয়োগ করে থাকে। এর ফলে গ্রাহক চেক উপস্থাপনের সাথে সাথে ব্যাংক চেকের অর্থ পরিশোধে সমর্থ হয়। যার ফলে ব্যাংকের ওপর গ্রাহক সন্তুষ্টি বজায় থাকে। একই সাথে ব্যাংকের সুনাম বৃদ্ধি পায়। তাই বলা যায়, 'পদ্ম ব্যাংক কর্তৃক প্রদানকৃত তারল্য নীতিটি 'গোলাপ ব্যাংক' কঠোরভাবে অনুসরণ করলে ব্যাংকটি গ্রাহকের অর্থ চাহিবামাত্র পরিশোধে সমর্থ হবে এবং ব্যাংকটির সুনাম বৃদ্ধি পাবে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
'পদ্ম ব্যাংক' কর্তৃক প্রদানকৃত নীতিটি 'গোলাপ ব্যাংকের' সুনাম বৃদ্ধি…
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর