অর্থায়নের একটি বিশেষনীতি লঙ্ঘনের কারণেই জনাব রুম্মান বর্তমান পরিস্থিতির সম্মুখীন- তুমি কী এর সাথে একমত? বিশ্লেষণ কর।
উত্তর: অর্থায়নের 'তারল্য বনাম মুনাফানীতি' লঙ্ঘনের কারণেই জনাব রুম্মান বর্তমান পরিস্থিতির সম্মুখীন। -এর সাথে আমি একমত।এ নীতি অনুযায়ী নগদ অর্থ (তারল্য) ও বিনিয়োগের (মুনাফা) মধ্যে সমন্বয় করা হয়। হাতে নগদ অর্থ বেশি রাখলে মুনাফা কমে যায়।অন্যদিকে অতিরিক্ত অর্থ বিনিয়োগ করলে তারল্য ঘাটতি দেখা দেয়। উদ্দীপকে জনাব রুম্মান নিজস্ব তহবিল থেকে ব্যবসায়ের জন্য একটি রেফ্রিজারেটর ক্রয় করেন। কিছুদিন পর তার বিক্রয় কমে গেলে তিনি কর্মচারীর মজুরি, বিদ্যুৎ বিল, দোকান ভাড়া পরিশোধ করতে ব্যর্থ হন। জনাব রুম্মান নগদ অর্থ ও বিনিয়োগের মধ্যে সমন্বয় করতে পারেননি। তারল্য বনাম মুনাফা নীতি অনুযায়ী ব্যবসায়ীকে তারল্য ও বিনিয়োগের মধ্যে ভারসাম্য রেখে আর্থিক ব্যবস্থাপনা করতে হয়। বেশি নগদ অর্থ হাতে রাখলে বিনিয়োগ থেকে তার প্রাপ্য আয় কমে যাবে। আবার প্রয়োজনের চেয়ে কম নগদ অর্থ হাতে রাখলে চলতি ব্যয় নির্বাহে সমস্যা দেখা দিবে। এর ফলে ব্যবসায় সুষ্ঠুভাবে পরিচালনা করা যাবে না। জনাব রুম্মান রেফ্রিজারেটরে অতিরিক্ত বিনিয়োগ করায় নগদ অর্থের (তারল্য) ঘাটতি দেখা দেয় যার কারণে তিনি তার ব্যবসায়ের প্রয়োজনীয় দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করতে পারছেন না। অর্থাৎ তার ব্যবসায়ে চলতি ব্যয় নির্বাহে সমস্যা হচ্ছে। তাই বলা যায়, জনাব রুম্মানের ব্যবসায়ে তারল্য বনাম মুনাফা নীতিটি অনুসরণ না করায় তাকে সমস্যায় পড়তে হয়।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
অর্থায়নের একটি বিশেষনীতি লঙ্ঘনের কারণেই জনাব রুম্মান বর্তমান পরিস্থ…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর

উত্তর
উত্তর