কার্যভিত্তিক শ্রেণি অনুযায়ী 'ফরচুন ব্যাংক' হলো বাণিজ্যিক ব্যাংক। মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত ও পরিচালিত ব্যাংক হলো বাণিজ্যিক ব্যাংক। এ ব্যাংক গ্রাহকদের আমানত সংগ্রহ ঋণদান ও বিভিন্ন ব্যাংকিং সুবিধা দেয়। জনগণের সঞ্চিত অর্থ থেকে ঋণ দিয়ে মূলত এ ব্যাংক মুনাফা অর্জন করে।উদ্দীপকের জনাব সাজিদ একজন ব্যবসায়ী। তার সাথে 'ফরচুন ব্যাংক'-এর সম্পর্ক রয়েছে। তাই তিনি ব্যাংক থেকে উত্তোলন, ব্যাংকে অর্থ জমা ও প্রয়োজনে ঋণ নিতে পারেন। অর্থাৎ, 'ফরচুন ব্যাংক' বাণিজ্যিক ব্যাংকের ন্যায় আমানত সংগ্রহ করে এবং প্রয়োজনে অর্থ উত্তোলনের সুযোগ দেয়। তাছাড়া ব্যাংকটি অন্যান্য গ্রাহকদের কাছ থেকেও আমানত সংগ্রহ করে এবং সেই আমানত থেকে সুদের বিনিময়ে ঋণ দেয়। এটি বাণিজ্যিক ব্যাংকের সাধারণ ও প্রধান বৈশিষ্ট্য। তাই বলা যায়, কার্যভিত্তিক শ্রেণিকরণ অনুযায়ী 'ফরচুন ব্যাংক' হলো বাণিজ্যিক ব্যাংক।