কোন ব্যাংককে ঋণের শেষ আশ্রয়স্থল বলা হয়? ব্যাখ্যা কর।
উত্তর: কেন্দ্রীয় ব্যাংককে ঋণের শেষ আশ্রয়স্থল বলা হয়। তালিকাভুক্ত ব্যাংকসমূহ যখন তারল্য সংকটে পড়ে কোনো উৎস থেকেই প্রয়োজনীয় অর্থ সংগ্রহে ব্যর্থ হয় তখন কেন্দ্রীয় ব্যাংক দেশের অর্থনীতির সর্বোচ্চ দায়িত্বশীল সংস্থা হিসেবে তালিকাভুক্ত ব্যাংকসমূহকে ঋণ সরবরাহে এগিয়ে আসে। দেশের সরকারও প্রয়োজনে কেন্দ্রীয় ব্যাংকের এরূপ সহায়তা নেয়। এ ধরনের ভূমিকার কারণেই কেন্দ্রীয় ব্যাংককে ঋণের শেষ আশ্রয়স্থল বলে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
কোন ব্যাংককে ঋণের শেষ আশ্রয়স্থল বলা হয়? ব্যাখ্যা কর।
উত্তর