ব্যাংকের তারল্য নীতিটি ব্যাখ্যা কর।
উত্তর: মক্কেলদের দাবি পূরণ করার সামর্থ্য সংরক্ষণের নীতিকে তারল্য নীতি বলে। আমানতকারী যখন টাকা তুলতে চায় তখন তাদের নগদ টাকা দিতে হয়। আবার এটা বিবেচনায় রেখে যদি আমানতের সব টাকা ব্যাংক তরল অবস্থায় রেখে দেয় তবে ব্যাংকের কোনো বিনিয়োগ হবে না এবং ব্যাংকটির কোনো মুনাফাও হবে না। সুতরাং সার্থক ব্যাংক ব্যবসায় মানে হলো সঠিক তারল্য নীতি। যেখানে অতিরিক্ত তারল্যও থাকবে না আবার তারল্যের সংকটও হবে না। তাই এই তারল্য নীতি ব্যাংক ব্যবসায়ের অন্যতম মূলনীতি হিসেবে বিবেচিত হয়।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
ব্যাংকের তারল্য নীতিটি ব্যাখ্যা কর।
উত্তর