সংরক্ষিত তহবিল বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।
উত্তর: বাণিজ্যিক ব্যাংকের তহবিল সংগ্রহের একটি অভ্যন্তরীণ উৎস হলো সংরক্ষিত তহবিল। বাণিজ্যিক ব্যাংক মূলধনের প্রয়োজন মেটানোর লক্ষ্যে পরিশোধিত মূলধন ছাড়াও অভ্যন্তরীণ উৎস হিসেবে সংরক্ষিত তহবিলের আশ্রয় নিয়ে থাকে। এ লক্ষ্যে বাণিজ্যিক ব্যাংক প্রত্যেক বছর মুনাফার একটি অংশ শেয়ারহোল্ডার বা মালিকগণের মধ্যে বণ্টন না করে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখার যে ব্যবস্থা গ্রহণ করে, তাকেই মূলত সংরক্ষিত তহবিল বা মূলধন বলে। ভবিষ্যতে বাণিজ্যিক ব্যাংক প্রয়োজনে এ সংরক্ষিত তহবিল মূলধন হিসেবে ব্যবহার করে থাকে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
সংরক্ষিত তহবিল বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।
উত্তর