উদ্দীপকে বিজনা ব্যাংক তারল্য নীতিটি কঠোরভাবে মেনে চলে এবং মি. কনক চলতি হিসাব খোলায় চুক্তিবদ্ধ সম্পর্কের কারণে চাহিবামাত্র ব্যাংক থেকে অর্থ পেয়ে থাকেন।তারল্য নীতি অনুসারে ব্যাংক গ্রাহকদের আমানতকৃত অর্থ চাহিবামাত্র পরিশোধের উদ্দেশ্যে পর্যাপ্ত পরিমাণ তারল্য বা নগদ অর্থ সংরক্ষণ করে এবং অবশিষ্ট অর্থ বিনিয়োগ করে থাকে। আর গ্রাহক চলতি হিসাব খুলে ব্যাংকে যখন প্রয়োজন অর্থ জমা ও উত্তোলনের সুযোগ পায়।উদ্দীপকে মি. কনক বিজনা ব্যাংকে হিসাব পরিচালনা করেন। উক্ত ব্যাংকে তিনি চলতি হিসাব খুলেছেন। তাই চুক্তিবদ্ধ সম্পর্কের সৃষ্টি হয় যার কারণে যখন প্রয়োজন চাহিবামাত্র অর্থ উত্তোলন করতে পারেন। তবে ব্যাংকটি তার চেকের অর্থ চাহিবামাত্র পরিশোধে সমর্থ হচ্ছে কারণ উক্ত ব্যাংক তারল্য নীতিটি কঠোরভাবে মেনে চলে। ফলে ব্যাংকের প্রতি গ্রাহকের সন্তুষ্টি বজায় থাকে এবং ব্যাংকের সুনাম বৃদ্ধি পায়। তাই বলা যায়, বিজনা ব্যাংক তারল্য নীতিটি কঠোরভাবে মেনে চলে এবং মি. কনক চলতি হিসাব খোলার চুক্তিবদ্ধ সম্পর্কের কারণে চাহিবামাত্র ব্যাংক থেকে অর্থ পেয়ে থাকেন।