'সাফা' ব্যাংক হচ্ছে একটি বাণিজ্যিক ব্যাংক ও 'মারওয়া' ব্যাংক হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক ও কেন্দ্রীয় ব্যাংকের সম্পর্ক তুলে ধরা হলো :দেশের মুদ্রাবাজারকে সুসংগঠিত আকারে পরিচালিত করার উদ্দেশ্যে কেন্দ্রীয় ব্যাংক গঠিত হয়। এ ব্যাংক মুদ্রা বাজার নিয়ন্ত্রণ, ঋণ নিয়ন্ত্রণ, অর্থ সরবরাহ ইত্যাদি কাজ সম্পাদন করে। অন্যদিকে, বাণিজ্যিক ব্যাংক মুনাফা অর্জনের উদ্দেশ্যে আমানত গ্রহণ ও ঋণদান করে থাকে।উদ্দীপকের সাফা ব্যাংক গ্রামের স্বল্প আয়ের লোকদের আয়ের একটি অংশ আমানত হিসেবে গ্রহণ করে। ব্যাংক পরোক্ষভাবে মুদ্রা প্রচলন করে। অর্থাৎ, ব্যাংকটি হলো বাণিজ্যিক ব্যাংক। অপরদিকে, মারওয়া ব্যাংক নোট ও মুদ্রা প্রচলন করে। আর এ কাজের অধিকার শুধুই কেন্দ্রীয় ব্যাংকের।বাণিজ্যিক ব্যাংকের অনুমোদন ও তালিকাভুক্তি করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। এ ব্যাংক নিকাশ ঘরের সাহায্যে বাণিজ্যিক ব্যাংকের আন্তঃব্যাংকিং দেনা-পাওনা নিষ্পত্তি করে। বাণিজ্যিক ব্যাংকগুলোর আর্থিক সংকটে ঋণের শেষ আশ্রয়স্থল হিসেবে কাজ করে। কেন্দ্রীয় ব্যাংক উপদেষ্টা ও পরামর্শদাতা হিসেবে বাণিজ্যিক ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম তদারকি করে। বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণে সহায়তা করে। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে পরোক্ষভাবে মুদ্রা প্রচলন করে। কেন্দ্রীয় ব্যাংকের সাথে একত্রিত হয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজ করে।