মামুনের বৈদেশিক বাণিজ্য শাখায় নিয়োজিত থাকার মাধ্যমে ব্যাংকটির বিশেষায়নের নীতি প্রকাশ পায়।ব্যাংক ব্যবসায়ের ক্ষেত্রে অন্যতম একটি মূলনীতি হলো বিশেষায়নের নীতি। বিশেষায়নের নীতি অনুসরণের ফলে ব্যাংকের কাজের দক্ষতার মান বাড়ে। সাধারণত বৈদেশিক বাণিজ্য, ঋণদান, নোট ইস্যু ইত্যাদি ক্ষেত্রে ব্যাংক বিশেষায়নের নীতি অনুসরণ করে থাকে।উদ্দীপকে মামুন জনতা ব্যাংকের বৈদেশিক শাখায় কর্মরত আছেন। তিনি লক্ষ্য করলেন যে, ব্যাংকটি প্রতিটি কাজের জন্য আলাদা বিভাগ খুলে গ্রাহকদের সেবা প্রদান করছে। মামুনের ব্যাংকটি অতিরিক্ত টাকা ব্যাংক তহবিলে জমা রাখেন। আবার বেশি পরিমাণ ঋণ দিয়ে তহবিল খালিও করে না।উপরোক্ত আলোচনা হতে বলা যায় যে, এটি বিশেষায়নের নীতি অনুসরণ করছে।